সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জেনে নিন আজকের রাশিফল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১৩০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আজ ১ নভেম্বর, রোজ মঙ্গলবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

ধনু : নতুন কাজের যোগাযোগ আসবে। কোনো আর্থিক সুবিধা পেতে পারেন। সামান্য বুদ্ধি প্রয়োগ করলেই শুভ ফলের আশা। বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিলে সুফল পাবেন। শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন।

মকর : আপনার কাজে অন্যের প্রশংসা পাবেন। পুরনো কোনো সমস্যা সমাধানে অগ্রগতি হবে। কর্মক্ষেত্রে সাময়িক উদ্বেগ দেখা দিলেও তেমন অসুবিধা হবে না। প্রচেষ্টা অব্যাহত রাখুন। সুস্থ থাকুন।

কুম্ভ :  আকস্মিক কোনো সুযোগ আসতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় হবে। স্বজন বিষয়ে উদ্বেগ থাকবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। অন্যের সন্তুষ্টির জন্য সাধ্যের বাইরে কিছু করবেন না। চিন্তাভাবনায় কাজ নষ্ট করবেন না।

মীন : আয়ের নতুন কোনো সুযোগ আসতে পারে। ভালো কোনো বন্ধু পাবেন, যে বিভিন্নভাবে আপনাকে সাহায্য করবে। ব্যবসায় জটিলতা দূর হবে। প্রেম-প্রণয়ের সুসময়। ইতিবাচক মনোভাবে সফলতা পাবেন।

মেষ : কাজে উন্নতির যোগ প্রবল। বৈষয়িকভাবে লাভবান হওয়ার সুযোগ আসবে। পরিকল্পনা বাস্তবায়নে অন্যকে প্রভাবিত করতে পারবেন। দায়িত্ব পালনে দৃঢ়তার পরিচয় দিন। অসুস্থরা সতর্ক থাকবেন।

বৃষ : বিদেশসংক্রান্ত কোনো কাজে অগ্রগতি হতে পারে। আর্থিক উন্নতির ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে। সন্তানের কোনো শুভ সংবাদ পেতে পারেন। গুরুত্বপূর্ণ জিনিস সাবধানে রাখুন। সুস্থ থাকুন।

মিথুন : কল্যাণমূলক কাজের ভাবনায় উৎসাহী হবেন। প্রিয়জনের অসুস্থতায় উদ্বেগ থাকবে। পরিবেশ নিয়ন্ত্রণে থাকবে না। কাজ মাঝপথে আটকে যেতে পারে। ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করুন। মনের স্থিরতা বজায় রাখুন।

কর্কট : সামাজিক যোগাযোগ বাড়বে। যৌথ কাজে অগ্রগতি। প্রিয়জন ও বন্ধুসঙ্গ আনন্দ বৃদ্ধি করবে। সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আগের ভুল সংশোধন করার সুযোগ পাবেন। কল্যাণকর কাজে যুক্ত থাকুন।

সিংহ : কোনো কিছু নিয়ে অনিশ্চয়তায় ভুগতে পারেন। কিছুটা মানসিক চাপ অনুভব করবেন। কোনো ভুল সিদ্ধান্তের কারণে অনুতপ্ত হতে পারেন। মতবিরোধ আছে এমন মানুষ এড়িয়ে চলুন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

কন্যা : ভবিষ্যৎ পরিকল্পনায় অন্যের সহযোগিতা পাবেন। আটকে থাকা কাজ সচল হতে পারে। উপার্জনের রাস্তা খুলবে। সময়োপযোগী পদক্ষেপ আপনাকে সাফল্যের পথ দেখাবে। সিদ্ধান্তে অটল থাকুন।

তুলা : পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটবে। কোনো প্রচেষ্টা সার্থক রূপ নিতে পারে। ব্যবসায় কোনো পরিবর্তনের কথা ভাবতে পারেন। মন স্থির রেখে সুদৃঢ় পদক্ষেপে এগিয়ে যান। সফল হবেন।

বৃশ্চিক : কোনো যোগাযোগে আশাবাদী হবেন। ভ্রাতৃস্থানীয় ব্যক্তির সাহায্য পাবেন। প্রেম-প্রণয়ে সমস্যার অবসান হবে। অসমাপ্ত কাজ করে ফেলা উচিত। অন্যের পরামর্শে চলবেন না। পাওনা আদায়ে কুশীল হোন।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit