সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম

‘মিস্টার মাম্মি’র গল্প চুরি করা! অভিযোগ টালিউড প্রযোজকের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক : টালিউডের গল্প বলিউডে। কপি পেস্ট নয়, একবারে চুরি! হ্যাঁ, বলিউডের দিকে এমনই অভিযোগ তুললেন টালিউডের প্রযোজক আকাশ চট্টোপাধ্যায়। যার আরেক পরিচয় পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ছেলে। এই আকাশই বলিউডের খ্যাতনাম প্রযোজক সংস্থা টি সিরিজের বিরুদ্ধে গল্প চুরির গুরুতর অভিযোগ তুলেছেন।

তা ঠিক কী ঘটেছে?

আকাশ চট্টোপাধ্য়ায় সম্প্রতি তার ফেসবুকে কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে তিনি স্পষ্ট অভিযোগ তুলেছেন শাদ আলি পরিচালিত রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি’সুজা অভিনীত ছবি ‘মিস্টার মাম্মি’র গল্প নাকি তার মস্তিষ্কপ্রসূত।

আকাশের দাবি অনুযায়ী, ২০১৯ সালে আকাশ একটি ছবির চিত্রনাট্য লেখেন। যেখানে একজন যুবক অন্তঃসত্ত্বা হয়ে যায়। এই কনসেপ্ট সেই সময় টি সিরিজের কর্ণধারকেও জানিয়েছিলেন আকাশ। তাদের পছন্দ হয়। এমনকী, ছবির নাম ঠিক হয়েছিল ‘ভিকি পেট সে’।

আয়ুষ্মান খুরানাকেই আকাশ এই ছবির নায়ক হিসেবে চেয়েছিলেন। এত দূর কথা এগিয়ে গেলেও, পরে কিন্তু প্রযোজক সংস্থার পক্ষ থেকে কোনও উদ্য়োগ দেখা যায়নি বলে জানিয়েছেন আকাশ।

কিন্তু হঠাৎ করে প্রকাশ্যে আসে রীতেশ ও জেনেলিয়ার ‘মিস্টার মাম্মি’র ট্রেলার। তখনই দুয়ে দুয়ে চার করে নেন আকাশ। গল্পটা যে চুরি হয়েছে তা বুঝতে খুব একটা দেরি হয় না তার।

আকাশ জানিয়েছেন, ”চিত্রনাট্য রাইটার্স অ্যাসোসিয়েশনে দাখিল করা আছে আমার চিত্রনাট্য। আমি কোনও অর্থ চাই না। আমি শুধু এই ছবিতে আমার প্রাপ্র্য নামটা দেখতে পেলেই খুশি। আইনজীবীর সঙ্গে কথাও বলেছি। প্রযোজনা সংস্থাকে হয়তো আমরা আইনি নোটিস পাঠাবো।”

২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ ছবি থেকে অভিনয় জগতে পা রাখেন রীতেশ ও জেনেলিয়া। সেখান থেকেই বন্ধুত্ব। তারপর টানা ৯ বছরের প্রেম। ২০১২ সালে বিয়ে করেন জেনেলিয়া ও রিতেশ। তাদের দুই সন্তান রিয়ান ও রাহিল। ঘর সংসার গুছিয়ে ফের ‘মিস্টার মাম্মি’ ছবি দিয়েই বলিউডের পর্দায় ফের জুটি বাঁধতে চলেছেন রীতেশ ও জেনেলিয়া।

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/০১.১১.২০২২/সকাল ১১.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit