রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

সারা গায়ে ট্যাটু করিয়েও উরফির মন পাননি প্রাক্তন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক : প্রেমিকা ছেড়ে চলে যাওয়ার সময় সারা শরীরে তার নামে ট্যাটু করিয়েছিলেন প্রেমিক। তবু মন পাননি, ফেরেননি প্রেমিকা। এক মাসেই সম্পর্ক ভেঙে যায়। না, কোনও সিনেমার গল্প নয়। এ হল উরফি জাভেদের প্রেমকাহিনি।

বলিউডের ‘কিম্ভূত ফ্যাশনিস্তা’ উরফিকে সকলেই চেনেন। তবে উরফি যে প্রেম করতেন, এ খবর অনেকেই জানেন না। জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘অনুপমা’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতেন পরশ কালনাবত। তারই মন মজেছিল উরফিতে। কাছাকাছি এসেওছিলেন দু’জনে। তবে, সে সম্পর্ক বেশি দিন টেকেনি। উরফি জানান, এক মাসের মাথায় সম্পর্ক ভেঙে দিয়ে বেরিয়ে এসেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাক্তনকে নিয়ে কথা উঠল ফের। উরফির দাবি, “ও তো বাচ্চা পুরো! আমার মন পাওয়ার জন্য কী না করেছে! আমি সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরও তিনখানা ট্যাটু করিয়েছিল আমার নামে। কে করে সম্পর্ক ভাঙার পর এমন?” উরফি সাফ জানান, পরশ সারা শরীরে ট্যাটু করিয়েছে বলে তার পক্ষে ফিরে যাওয়াও সম্ভব ছিল না।

এই প্রথম নয়, ‘ঝলক দিখ লা যা ১০’-খ্যাত পরশকে নিয়ে আগেও কথা বলেছেন তার প্রাক্তন প্রেমিকা। বিভিন্ন সময় সমাজমাধ্যমে খোলাখুলি ঝগড়া করতে দেখা গিয়েছে তাদের। তবে এখন বিষয়টা স্থিতিশীল। তারা নাকি বেশ ভাল বন্ধু হয়ে গিয়েছেন সম্প্রতি। উরফি তার কেরিয়ারে উন্নতি করলে বাহবা দিতে দেখা গিয়েছে পরশকে। তেমনই পরশের শো ভাল লাগলে উরফিও উচ্ছ্বসিত প্রশংসা করেন। উরফি যে আপাতত সঙ্গী খুঁজছেন না, তা-ও বুঝিয়ে দিয়েছেন হাবেভাবে। মগজে নিত্যনতুন ফ্যাশন-ফন্দি। তাই নিয়েই সদাব্যস্ত উরফি।

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/০১.১১.২০২২/সকাল ১১.০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit