রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

প্রিয় ক্রিকেটারের নাম জানালেন ক্যাটরিনা কাইফ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১৪০ Time View

বিনোদন ডেস্ক : ছবির প্রচারে কত কিছুই না করতে হয় নায়িকাদের। নাচাগানা থেকে শুরু থেকে পার্টি সবই করতে হয়। এবার সিনেমার প্রচারে ব্যাট হাতে দেখা গেল বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফকে। সেই সঙ্গে সেখানে আলাপচারিতায় প্রিয় ক্রিকেটারের নামও জানিয়েছেন তিনি।

‘ফোন ভূত’ ছবির প্রচারে গিয়েছিলেন ভিকি ঘরণী। শিগগিরই মুক্তি পেতে চলেছে ছবিটি। এর প্রচারে ঘাম ঝড়াচ্ছেন নায়িকা। সঙ্গী দুই কো-স্টার সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টর। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রি-ম্যাচ অনুষ্ঠান জমিয়ে দিয়েছেন এই বলি সুন্দরী।

এদিন হলুদ রঙা মিডি ড্রেসে ঝলমল করলেন ক্যাটরিনা। স্টিলেটো পরেই ব্যাট হাতে নেমে পড়লেন হরভজন সিংয়ের বোলিং ফেস করতে। হাই হিলস পরে ব্যাট করা সহজ নয়, তা নিজের মুখেই বললেন অভিনেত্রী। ব্যাট হাতে হরভজনের বলে চার-ছয় হাঁকালেন ক্যাটরিনা। তার সহ শিল্পী ইশান-সিদ্ধান্ত ছিলেন ফিল্ডিংয়ে ব্যস্ত। 

শুরুতে হরভজনের বল মারতে ব্যর্থ হলে নায়িকা বলে ওঠেন, ‘এটা ওয়াইড’। সুন্দরীর আবেদন কেউ ফেরায় কী করে? শেষ বলে হরভজন চ্যালেঞ্জ দেন ক্যাটকে। জিততে হলে দরকার ৬ রান। হতাশ করলেন না ক্যাটরিনা।

এদিন নিজের প্রিয় ক্রিকেটারের নামও ফাঁস করেছেন ক্যাটরিনা। আনুশকা শর্মার স্বামী বিরাট কোহলি ক্যাটরিনার সবচেয়ে পছন্দের ক্রিকেটার। তিনি বলেন, ‘সারা বিশ্বে বিরাট কোহলিই আমার সবচেয়ে ফেবারিট ক্রিকেটার। ওর মধ্যে একটা টেম্পার রয়েছে, শেষ ইনিংসগুলো তার প্রমাণ। পাকিস্তানের বিরুদ্ধে বিরাট দুর্দান্ত খেলেছে।’ 

ক্রিকেট নিয়ে ছোটবেলার রোমাঞ্চও সামনে এনেছেন ক্যাটরিনা। ছেলেবেলায় নিয়মিত ভাই-বোনেদের সঙ্গে ক্রিকেট খেলতেন ক্যাটরিনা, এদিন সেকথাও জানান তিনি।

প্রসঙ্গত, ফোন ভূত ছবিতে সুন্দরী ভূতের চরিত্রে রয়েছেন ক্যাটরিনা। পরিচালক অমর কৌশিকের এই ছবি মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর। 

কিউএনবি/অনিমা/০১.১১.২০২২/সকাল ১০.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit