রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল

মার্কিন ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সাম্প্রতিক দাঙ্গায় উস্কানি, মানবাধিকার লঙ্ঘন ও সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার দায়ে যুক্তরাষ্ট্রের ১০ ব্যক্তি ও চার প্রতিষ্ঠানকে নতুন করে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার রাতে এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। খবর ইরনার।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পার্লামেন্টে ২০১৭ সালে পাস করা একটি আইনের ভিত্তিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এতে মানবাধিকার লঙ্ঘন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, ইরানে সহিংসতা উস্কে দেয়া, সন্ত্রাসীদের মদদ দেয়া, ইরানের সন্ত্রাস বিরোধী তৎপরতা প্রতিহত করার চেষ্টা করা এবং ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ পরিচালনাকে নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘হঠকারী ও সন্ত্রাসী’ কার্যক্রম এবং মানবাধিকার লঙ্ঘন প্রতিহত করার লক্ষ্যে ২০১৭ সালের জুন মাসে মার্কিন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার আইন পাস করেছিল ইরানের পার্লামেন্ট।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, নিষেধাজ্ঞার শিকার মার্কিন ব্যক্তিদের পাশাপাশি এসব প্রতিষ্ঠানের পক্ষে কেউ ইরানের ভিসা পাবে না, বিকল্প কোনো উপায়ে ইরানে প্রবেশ করতে পারবে না, ইরানের ব্যাংকিং ব্যবস্থায় তাদের কোনা সম্পদ থাকলে তা জব্দ করা হবে।

ইরানের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এই সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/০১.১১.২০২২/সকাল ৯.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit