রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল

গুজরাটে ঝুলন্ত সেতুধসের ঘটনায় ৯ জন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাটে ঝুলন্ত সেতুধসের ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন ব্রিজটির সংস্কারের দায়িত্বে থাকা ওরেভা গ্রুপের দুজন ব্যবস্থাপক, দুইজন ঠিকাদার, দুইজন টিকিট কালেক্টর, এবং তিনজন নিরাপত্তারক্ষী।

তাদের বিরুদ্ধে নিজেদের কাজে গাফিলতির অভিযোগ আনা হয়েছে। সেতুটি সংস্কার করা হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি এর পুরোনো তার পরিবর্তন করেনি এবং কর্তৃপক্ষকে না জানিয়েই উন্মুক্ত করে বলে জানিয়েছে স্থানীয় সরকার।

ওই ঘটনায় নিহত ১৪১ জনের মধ্যে ৪৭ জন শিশু এবং নিখোঁজ শতাধিক মানুষের বেঁচে থাকার সম্ভাবনাও ক্রমাগত ক্ষীণ হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

রোববার সন্ধ্যায় হঠাৎ ভেঙে পড়ে ব্রিটিশ আমলের তৈরি শতাব্দী প্রাচীন ঝুলন্ত সেতুটি।

সংস্কারের পর দিনকয়েক আগেই চালু করা হয়েছিল গুজরাটের ঐতিহাসিক ঝুলন্ত সেতুটি। গুজরাটের আহমেদাবাদ থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত ঝুলন্ত সেতুটিতে দুর্ঘটনার সময় পাঁচ শতাধিক লোক ছিল।

কিউএনবি/অনিমা/০১.১১.২০২২/সকাল ৯.৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit