মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু  নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬

মুক্তিযুদ্ধের মতো আরেকবার জেগে উঠতে হবে : ফখরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৭৭ Time View

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সবাই এখন বিপদে আছে, ভয়ংকার সংকটে আছে। সেই সংকট হচ্ছে স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষার সংকট, গণতন্ত্রের সংকট। এ থেকে উদ্ধার হতে হলে আন্দোলনের বিকল্প নেই। আজ সোমবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দুর্গাপূজা পরবর্তী এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সংবর্ধনা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই অনুষ্ঠানের আয়োজন করেন। লন্ডন থেকে ভার্চুয়ালি তিনি অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।

গণতন্ত্র ফেরাতে ‘অতি অল্প সময়ের মধ্যে দেশের জনগণ মুক্তিযুদ্ধের মতোই আরেকবার জেগে উঠবে’ বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির অমলেন্দু দাস অপু, জয়ন্ত কুমার কুণ্ডু, মিল্টন বৌদ্ধ, তুরন দে, সুশীল বড়ুয়া, অপর্ণা রায়, নিপুণ রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit