শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

আশুলিয়ায় নিরাপদ সড়ক চাই’র সংবাদ সম্মেলন 

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৫২ Time View
মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি : নিরাপদ সড়ক চাই (নিশচা) এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত মাসব্যাপী কর্মসূচির সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির আশুলিয়া থানা কমিটি। সোমবার দুপুরে আশুলিয়ার জিরাবো এলাকায় সংগঠনটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন নেতৃবৃন্দ।
এসময় লিখিত বক্তব্য পেশ করেন নিরাপদ সড়ক চাই আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ শাকিল আহমেদ। তিনি বলেন, সড়ক নিরাপত্তার প্রতিটি গুরুত্ব দিয়ে নিরাপদ সড়ক চাই এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে দেশে ও বিদেশে মোট ১১৩৭টি কর্মসূচি পালিত হয়েছে। ০১ অক্টোবর থেকে শুরু হয়ে শেষ হচ্ছে সড়ক পরিবহন আইনের বিধিমালা জারির দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান চালক প্রশিক্ষণ, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থী প্রশিক্ষণ, অভিভাবক সমাবেশ, বাস টার্মিনাল পরিবহন মালিক শ্রমিক সমাবেশ, ও সচেতনতা মূলক ক্যাম্পেইন, সুধী সমাবেশের আয়োজন, মতবিনিময়, সাংবাদিক সম্মেলন, আলোচনা সভা, গোলটেবিল আলোচনা, সেমিনার, ট্রাফিক ক্যাম্পেইন, র‌্যালী, সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান, ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত, সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ, পোষ্টার প্রকাশ, ব্যানার ফেস্টুন স্থাপন, সড়কে বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে সতর্কতা মূলক প্রচার ও নির্দেশিকা স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি, বিভিন্ন গণমাধ্যমে চেয়ারম্যানের বিষয়ভিত্তিক নিবন্ধ প্রকাশ এবং ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন টকশোতে চেয়ারম্যানের অংশগ্রহণ। নিশচা চট্রগ্রাম মহানগর শাখার উদ্যোগে প্রায় তিনমাস ধরে চট্রগ্রামের তিন শতাধিক স্কুলের শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে। এই অক্টোবরেই ধারাবাহিক শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি হয়। এছাড়া তিনি সড়ক পরিবহন আইন ২০১৮ ব্যস্তবায়নের জন্য চুড়ান্ত বিধিমালা জারি করার দাবিতে স্মারকলিপি প্রদান করাসহ বিভিন্ন বিষয়ে তুলে ধরেন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, ঠনিক সম্পাদক মোঃ শাহাদত হোসেন, সদস্য মোঃ রফিক, মোর্শেদা ও রত্নাসহ অন্যান্য সদস্যবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit