রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

‘পুষ্পা-২’র সেটে আল্লু অর্জুনের অ্যাডভেঞ্চার শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৮৯ Time View

বিনোদন ডেস্ক : অবশেষে ‘পুষ্পা-২’র সেটে হাজির হয়েছেন নায়ক আল্লু অর্জুন। তাকে কোনো দৃশ্য বোঝাচ্ছেন চিত্রগ্রাহক মিরোসল কুবা ব্রোজেক। সেই ছবি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গত বছর ‘পুষ্পা: দ্য রাইজ’-এর ব্যাপক সাফল্য ছবিটির দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকের আগ্রহ বাড়িয়ে দিয়েছিল। প্রযোজকেরা আগেই জানিয়েছেন ছবিটির সিকুয়েলটি হবে আরও বড় আয়োজনে। ‘পুষ্পা-২’ নিয়ে নতুন খবর ছবিটির শুটিং করেছেন ‘পুষ্পা’ তথা আল্লু অর্জুন।

চিত্রগ্রাহক মিরোসল কুবা ব্রোজেক সামাজিক মাধ্যমে ছবির শুটিংয়ের একটি ছবি দিয়েছেন। মূলত এই ছবির মাধ্যমে ‘পুষ্পা-২’-এ আল্লু অর্জুনের লুক প্রকাশ্যে আসে।

আল্লু অর্জুনের সঙ্গে ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘অ্যাডভেঞ্চার শুরু’।

জানা গেছে, এর মধ্যে ছবির বেশ কয়েকটি দৃশ্যের শুটিং হয়ে গেছে। তবে গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোর শুটিং হবে নভেম্বরে।

‘পুষ্পা-২’তে আল্লু অর্জুন ছাড়াও থাকবেন প্রথম কিস্তির রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিল। এছাড়া থাকবে আরও নতুন কয়েকটি চরিত্র।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুন বলেছিলেন, বেশ ফুরফুরে লাগছে। উত্তেজনা টের পাচ্ছি ভেতরে ভেতরে। কারণ, ‘পুষ্পা ২’ আসছে। প্রথম পর্বের পর এক চমকপ্রদ সুযোগ, যেখানে নিজেদের সেরাটুকু দেওয়া যাবে।’

গত বছর মুক্তি পাওয়া ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’ করোনা আবহে সবচেয়ে বেশি আয় করেছিল। তেলুগু ভাষাতেই তৈরি হয়েছিল মূল ছবিটি। তার পর দেশ জুড়ে হিন্দি, তামিল, মালয়ালম এবং কন্নড় ভাষায় বিভিন্ন প্রেক্ষাগৃহে বহু দিন ধরে চলেছিল এই সিনেমা।

কিউএনবি/অনিমা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit