আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজানের সাবেক ইরানি রাষ্ট্রদূত আফশার সোলাইমানি বলেছেন, মস্কো ফসলের সমস্যা থেকে উদ্দেশ্য সাধনের শক্তি তৈরি করতে চাইছে। ইরানি লেবার বার্তা সংস্থার (আইএলএনএ) সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন।
খাদ্যশস্য ও তেলবীজ রপ্তানির জন্য রাশিয়ার সহযোগিতা স্থগিত করার কারণ সম্পর্কে মন্তব্য করে এই বিশেষজ্ঞ বলেছেন, ইউরোপীয়রা খাদ্য সংকট সামাল দিতে পারবে। তিনি আরো জোর দিয়ে বলেন, মস্কো শস্য রপ্তানিতে তার অংশগ্রহণ স্থগিত করে এবং সেটি দক্ষিণ ইউক্রেনে সামরিক সংঘাতের সাথে যুক্ত করে কিছু দেশের জনমতকে ছাপিয়ে যেতে পারে।
কিন্তু বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্র ও ইউরোপ নিজেরাই শস্য এবং কিছু তেলবীজ উৎপাদন করে। তাদের এসবের চালানের প্রয়োজন নেই। এ কারণে শস্য রপ্তানির এই প্রক্রিয়া অব্যাহত রাখলে তা রাশিয়া ও পুতিনের জন্য ক্ষতিকর হতে পারে বলেও মন্তব্য করেন এই বিশেষজ্ঞ।
সূত্র : আইএলএনএ
কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩