রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

মৃত্যুর আগে একটি কাজ অবশ্যই করে যেতে চান শ্রীলেখা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৯৭ Time View

বিনোদন ডেস্ক : মৃত্যু ধ্রুব সত্য। সময়ের দাবি মেনে তা যথাসময়ে এসে হাজির হবে সামনে। তবে তার আগে একটি কাজ অবশ্যই করে যেতে যান শ্রীলেখা মিত্র। কী সেই কাজ? জানিয়েছেন ফেসবুক পোস্টে। 

রোববার নিজের ফেসবুক পোস্টে অভিনেত্রী লেখেন, “অনেক টাকা চাই বুঝলে, না অডি বা মার্সিডিস কিনব না একটা জমি কিনে শেল্টার বানাবো উদ্ধার করা পথকুকুরদের জন্য। ভগবান একটু অসৎ বানাতে পারলে এতদিনে হয়ে যেত। সৎ পথে টাকা হয় না। মরে যাওয়ার আগে এটা করতেই হবে আমাকে।”

সোশ্যাল মিডিয়ায় নানা পোস্টের মাধ্যমে নেটিজেনদের নজর কেড়ে নেন শ্রীলেখা। কখনও দেশের পরিস্থিতি, কখনও রাজ্য রাজনীতি নিয়েও তাকে গুরুগম্ভীর পোস্ট দিতে দেখা গিয়েছে। কখনও আবার হালকা মেজাজেই ছবি-ভিডিও পোস্ট করেন। মনের কথা ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। পোষা প্রাণী নিয়েও একাধিকবার মতামত ব্যক্ত করেছেন অভিনেত্রী।

চারপেয়েদের নিজের সন্তানতুল্য মনে করেন তিনি। বাড়ির পোষ্যদের পাশাপাশি রাস্তার প্রাণীদেরও খেয়াল রাখেন। এদের উপর কোনও অত্যাচার বরদাস্ত করেন না অভিনেত্রী।

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit