মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

শস্য চুক্তি থেকে রাশিয়া সরে যাওয়ায় খাদ্যসংকটের আশঙ্কায় বিশ্ব

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সঙ্গে খাদ্যশস্য রপ্তানির চুক্তি রাশিয়া থেকে সরে আসায় বিশ্বে খাদ্যসংকটের আশঙ্কা করছে জাতিসংঘসহ বিশ্বনেতৃবৃন্দ। এ সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য রোববার রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাতিসংঘ ও তুরস্ক। খবর রয়টার্সের।  

বিশ্বনেতৃবৃন্দ বলছেন, হঠাৎ করে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি এভাবে বন্ধ হয়ে গেলে আফ্রিকা ও এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকট দেখা দেবে। ইইউর পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল রোববার এ সিদ্ধান্ত প্রত্যাহারের রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।

এর আগে শনিবার কৃষ্ণসাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার ঘটনায় ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানির চুক্তি স্থগিতের ঘোষণা দেয় রাশিয়া। বিশ্বের খাদ্যসংকট নিরসনে গত ২২ জুলাই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় প্রাথমিকভাবে তিন মাসের জন্য ওই চুক্তি স্বাক্ষর হয়েছিল।

এর আওতায় নিজ দেশের কৃষ্ণসাগর উপকূলের বন্দর দিয়ে বিশ্বের অন্য অঞ্চলে খাদ্যশস্য রপ্তানির সুযোগ পায় ইউক্রেন। এখন এ চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়াকে বিশ্বে খাদ্যশস্য সরবরাহ নিশ্চিতের পথে বড় ধরনের একটি আঘাত হিসেবে দেখা হচ্ছে।

টুইটারে দেওয়া পোস্টে বিষয়টি নিয়ে কথা বলেছেন জোসেপ বোরেল। তিনি বলেন, চুক্তিতে অংশগ্রহণ স্থগিতের রুশ সিদ্ধান্ত বিশ্বব্যাপী খাদ্য সংকট মোকাবিলায় অতিপ্রয়োজনীয় খাদ্যশস্য ও সারের প্রধান রপ্তানিকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।

রাশিয়ার দাবি, ইউক্রেনীয় সেনারা ড্রোনের সহযোগিতায় ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্তোপোলে কৃষ্ণসাগরে অবস্থিত রুশ নৌবহরে হামলা চালিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit