রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

অভিনেত্রী সোনালি চক্রবর্তী আর নেই

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৫৭ Time View

বিনোদন ডেস্ক : কলকাতার সুপরিচিত অভিনেত্রী সোনালি চক্রবর্তী আর নেই। সোমবার দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে এ অভিনেত্রী লিভারের সমস্যায় ভুগছিলেন। 

ভারতীয় সংবাদমাধ্যমে অভিনেত্রীর মৃত্যুর খবরটির নিশ্চিত করেছেন শংকর চক্রবর্তী। তিনি কলকাতার আরেক জনপ্রিয় অভিনেতা এবং সোনালি স্বামী।

সোমবার সকালে সোনালি চক্রবর্তীর হাসিমুখের একটি ছবি পোস্ট করেন শংকর। ক্যাপশনে লেখেন, ‘ভরা থাক স্মৃতিসুধায়…।’ 

অভিনেতার এই পোস্টে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। সোনালি চক্রবর্তীর আত্মার শান্তি কামনা করেছেন তারা।

সোমবার দুপুরে অভিনেত্রীর মৃতদেহ তার বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে। শেষকৃত্য হবে কেওড়াতলা মহাশ্মশানে।

এদিকে সোনালির মৃত্যুতে শোকস্তব্ধ কলকাতার বিনোদন অঙ্গন। শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটারে তিনি লিখেছেন, ‘বিশিষ্ট অভিনেত্রী সোনালি চক্রবর্তীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।’চলচ্চিত্র ছাড়াও ‘জননী’, ‘গাঁটছড়া’ ইত্যাদি জনপ্রিয় টিভি সিরিয়ালে অভিনয় করেছেন সোনালি।

নব্বইয়ের দশকের একাধিক বাংলা সিনেমায় অভিনয় করার পরও ২০০২ সালে ‘হার জিত’, ২০০৮ সালে ‘বন্ধন’-এর মতো বেশ কিছু হিট সিনেমাতে দেখা গিয়েছিল সোনালিকে। তাকে সর্বশেষ দেখা গেছে ‘গাঁটছড়া’ ধারাবাহিকে।

কিউএনবি/অনিমা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit