শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

ডিসেম্বরের শেষে রংপুর সিটিতে ভোট

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : রংপুর সিটি করপোরেশনের নির্বাচন আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতেই হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, “সেক্ষেত্রে নভেম্বরে তফসিল ঘোষণা করা হবে। তবে আমরা নির্বাচনটা সময়ের মধ্যেই করতে চাই। কোনোভাবে সময় শেষের দিকে করতে চাই না।”

এই সিটিতে ইভিএম ও সিসি ক্যামেরার ব্যবহার করা হবে কিনা- জানতে চাইলে আলমগীর বলেন, “সেটা কমিশনের সভায় সিদ্ধান্ত হবে। এখনই বলা যাবে না। তবে এগুলো ব্যবহারে কমিশনের একটা প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে।

“ইসির অবস্থান হচ্ছে যতগুলো সিটি করপোরেশন নির্বাচন হবে, সেখানে ইভিএম ও সিসি ক্যামেরা দেওয়ার চেষ্টা করবে। তবে প্রতিটা নির্বাচনের জন্য আলাদা আলাদা সভায় এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়।”

স্থানীয় সরকার সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, কোনো সিটির মেয়াদ শেষ হওয়ার আগে ১৮০ দিনের মধ্যে ভোট করতে হয়। সে অনুযায়ী রংপুর সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে গত ১৯ অগাস্ট থেকে।

২০১৭ সালের ২১ ডিসেম্বর সর্বশেষ এ সিটিতে নির্বাচন হয়। প্রথম সভা হয় ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছরের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি।

কিউএনবি/অনিমা/৩০.১০.২০২২/রাত ৮.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit