রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ডলফিনের সঙ্গে দারুন সময় কাটাচ্ছেন মেহজাবীন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১২৯ Time View

বিনোদন ডেস্ক : মেক্সিকোর সমুদ্র তীরবর্তী শহর ক্যানকানের সৈকতে অবকাশযাপন করছেন দেশীয় টেলিভিশনের তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি। সেখানে গিয়ে ডলফিনের সঙ্গে বন্ধুত্বও গড়েছেন এই অভিনেত্রী।ডলফিনের সঙ্গে কাটানো মুহূর্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, আমার নতুন বন্ধু ওউমের সঙ্গে পরিচিত হোন।

ছবিতে দেখা যাচ্ছে, নীল পানিতে নেমে ডলফিনের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন মেহজাবীন। কখনও ডলফিন তার গাল ছুঁয়ে দিচ্ছে, আবার কখনও ডলফিনকে তিনি চুমু দিচ্ছেন।এবারই প্রথম নয়, বরাবরই সাহসিকতার পরিচয় দিয়েছেন মেহজাবীন। এর আগেও দুবাইতে গিয়ে হাঙরের মুখোমুখি হয়েছিলেন তিনি। এ ছাড়াও স্কাই ডাইভিং করতেও দেখা গেছে তাকে।

প্রসঙ্গত, ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ছোট পর্দাতেই কাজ করছেন তিনি। গত কয়েক বছর ধরে বাংলা নাটকে অভিনেত্রী হিসেবে শীর্ষ জনপ্রিয়তায় রয়েছেন এই অভিনেত্রী।

কিউএনবি/অনিমা/৩০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit