রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

রায়হান রাফিকে নিয়ে যা বললেন ফারুকী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৩৫ Time View

বিনোদন ডেস্ক : ‘পরাণ’ ছবির সাফল্যের পর ‘দামাল’ নিয়ে হাজির চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি। ছবিটি গতকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তার প্রশংসায় পঞ্চমুখ জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘দামাল’ ছবির নির্মাণ, সম্পাদনা, সঙ্গীতের প্রশংসা করেছেন তিনি। রাফিকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন। ফারুকীর স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো:

ছেলেটা মাদ্রাসায় পড়ছে, ভালো ইংরেজি বলে না, আমাদের হাই-সোসাইটির সদস্য না, বা ওর ছবিতে একটার ব্যাপার থাকে, সেই জন্যে ওকে নিয়ে সুশীল সমাজ খুব একটা টগবগায় না। কিন্তু ওর প্রথম শর্ট ফিল্ম দেখার পরেই আমার মনে হইছিলো ও অডিও-ভিজুয়াল ল্যাংগুয়েজটা বোঝে। এমন না যে, সে একটা ফিনিশড প্রোডাক্ট। বা আদৌ কেউ কি ফিনিশড প্রোডাক্ট হয়? আমরা প্রত্যেকেই তো দোলনা থেকে কবর পর্যন্ত শিখতে শিখতে যাই।

বলছিলাম রায়হান রাফির কথা। আর এতো কথা মনে পড়লো ওর দামাল দেখে। আমরা যখন ফিল্ম বানাইতে শুরু করি, তখন আমাদের চাওয়া ছিলো আমরা অঁতর ফিল্ম বানাবো কিন্তু সেটা দর্শকের কাছেও পৌঁছাবে। থার্ড পারসন সিঙুলার আর টেলিভিশন ছবি দুইটা নিয়ে বড় দর্শকের কাছে পৌঁছানো গিয়েছিলো। শনিবার বিকেল সম্ভবত আরো বেশি দর্শকের কাছে পৌঁছাবে বলে আমার বিশ্বাস। কিন্তু আমরা এটাও জানতাম অঁতর সিনেমার আগানোর সাথে হাতে হাত ধরাধরি করে আছে “মূলধারা”র আগানোর ব্যাপারটা! মূলধারা লিখে কোটেশনের মধ্যে ফেললাম কেনো আমি নিজেকে মূলধারাও মনে করি! সে আলোচনা আরেকদিন হবে। তো এই যে আমাদের মান্ধাতার “মেনস্ট্রিম” এটা স্মার্ট হওয়ার জন্য ছিলো আমাদের অপেক্ষা। মনপুরা বা আয়নাবাজি বা এরকম আরো কিছু ছবি স্মার্ট মূলধারার ভালো উদাহরণ।

দামাল স্মার্ট মূলধারার মধ্যে একটা বড় উদাহরণ হয়ে থাকলো। দামালের স্ট্রাকচার লিনিয়ার কোনো সহজ স্ট্রাকচার না। আবার একই সাথে দামাল অ্যাবসলিউটলি অরিজিনাল কিছু নিয়ে ডিল করে নাই। এই ধরনের ছবি যদি আপনাকে এনগেজ করতে হয় তাহলে ছবিটার স্ক্রিপটিং, ফিল্মিং, এডিটিং, মিউজিক স্কিলফুলি করতে হয়। রায়হান রাফি ও তার টিম এই কাজটা সফলভাবে করতে পারছে। তার মানে কি দামালে কোনো ডাউনসাইড নাই? নিশ্চয়ই আছে। কোথায় থাকে না? সেই ডাউনসাইড আমার বলারও প্রয়োজন নাই। সেটা রাফি নিজ দায়িত্বেই বুঝে পরের ছবিতে খেয়াল রাখবে। আমার শুধু বলা প্রয়োজন, গুড জব, রাফি। কিপ ইট আপ। সামনে আরো ভালো কাজ দেখার অপেক্ষায়। কোন ছবি কখন, কেনো ব্যবসাসফল হয় বলা মুশকিল। মাঝে মধ্যে এটা নিয়ে বিস্মিতও হই। কিন্তু দামাল ব্যবসাসফল হবে আশা করি। এটা হলে আমাদের সিনেমার জন্য একটা দারুণ খবর হবে।

বিঃদ্রঃ এই দামাল ঝড়ের মধ্যে আমি আরেকটা ছোট কাজ দেখছি। নাজমুল নবীনের চরকি ফ্লিক “আড়াল”! কাজটা অন্য রকম। আমার ভালো লাগছে। প্রিতম হাসান খুব ভালো অভিনয় করছে। সামনে নবীনের কাজ দেখতে অপেক্ষা করবো।

কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit