মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

রুশ নৌবহরে ইউক্রেন ব্যাপক ড্রোন হামলা করেছে, বললেন গভর্নর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ক্রিমিয়ার বন্দর শহর সেভাস্তোপোলে তার কৃষ্ণসাগর নৌবহরের প্রধান ঘাঁটিতে ব্যাপক ড্রোন হামলা চালানোর অভিযোগ করেছে। রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, হামলাটি স্থানীয় সময় শনিবার ভোররাত ৪ টা ২০ এ শুরু হয়। এতে নয়টি আকাশপথের ও সাতটি সামুদ্রিক ড্রোন যুক্ত ছিল। হামলায় অন্তত একটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ইউক্রেন স্থানীয় সময় শনিবার দুপুর পর্যন্ত ঘটনার কথা স্বীকার করেনি। সেভাস্তোপোল শহরের রাশিয়ার বসানো গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেছেন, রাশিয়ার নৌবাহিনী ওই হামলা প্রতিহত করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া গভর্নরের উদ্ধৃতি দিয়ে বলেছে, ফেব্রুয়ারিতে রুশ সেনারা প্রথম ইউক্রেনে প্রবেশের পর থেকে এই হামলা ছিল ‘সবচেয়ে ব্যাপক’। গভর্নর বলেছেন, সবগুলো উড়ন্ত ড্রোন গুলি করে ধ্বংস করা হয়েছে।

এছাড়া কোনো বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি। একটি জাহাজের ‘সামান্য ক্ষতি’ হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।সেভাস্তোপোল হচ্ছে ক্রিমিয়া উপদ্বীপের বৃহত্তম শহর। ২০১৪ সালে রাশিয়া ইউক্রেন থেকে ক্রিমিয়াকে নিজের সঙ্গে সংযুক্ত করে নিয়েছিল। সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit