সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কম যত্নে ঘরের শোভা বাড়ায় যেসব গাছ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১২৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : কম খরচে বারান্দা বা ঘরের ভেতরে সৌন্দর্য  বাড়াতে চাইলে বিভিন্ন ধরণের গাছ দিয়ে অনায়াসেই সেটা করা যায়। তবে শহুরে মানুষের জন্য ঘর-বাহির সামলে নিয়মিত গাছের যত্ন নেওয়ার মতো সময় বের করা কষ্টকর। তাই না চাইতেও অনেক সময়েই শখ করে কেনা গাছ আর বাঁচানো যায় না। কিন্তু এমন অনেক গাছ রয়েছে, যার খুব বেশি যত্ন বা আলো-বাতাস বা পানির দরকার হয় না। নিজের মতো দিব্যি বেড়ে ওঠে তারা। 

জেনে নিন ঘর সাজাতে কোন কোন গাছ সংগ্রহ করতে পারেন।

মানি প্লান্ট

যে কোনও ঘরের কোণে মানি প্লান্টের যে কোনও প্রজাতি রাখতে পারেন। সোবার ঘর থেকে রান্নাঘর সবখানেই এই লতানো গাছ রাখলে ভালই মানায়। পথোস প্রজাতির গাছগুলো অনেকে মানি প্লান্ট নামেই চিনেন। ডাইনিং এ ফ্রিজের উপরে, বসার ঘরের বইয়ের তাক, সব জায়গাতেই শোভা বাড়ায় মানি প্লান্ট। টবে বা কাচের বোতলে পানিতেও রাখতে পারেন মানি প্লান্ট। পুরনো কাচের বোতল রং তুলি দিয়ে নিজেই সাজিয়ে তুলতে পারেন আর তাতেই রাখতে পারেন মানি প্লান্ট।

স্পাইডার প্লান্ট

আর্দ্র পরিবেশে সবচেয়ে ভাল বাড়ে এই গাছ। তবে মাঝে মাঝে আলোর প্রয়োজনও পড়ে। যে ঘরের জানলার অল্প রোদ আসে, এমন জায়গায় স্পাইডার প্লান্ট রাখতে পারেন। এই গাছের পাতা হলদে হয়ে গেলে বুঝবেন আলোর প্রয়োজন। সে ক্ষেত্রে সপ্তাহে একদিন এই গাছ বারান্দায় রাখলেই হবে।

স্নেক প্লান্ট

একদম আলো ঢোকে না এমন কোণেও বেড়ে উঠবে এই গাছ। খুব বেশি পানিও দিতে হয় না। নানা রকমের স্নেক প্লান্ট পাওয়া যায়। ঘরের চেহারা বদলে দিতে পারে এই গাছগুলো।

ব্যাম্বু প্লান্ট

ছোট ছোট চীনা বাঁশ গাছগুলো পানিতেই বাড়ে এবং খুব কম আলোয় বেঁচে থাকে। বসার ঘরের সেন্টার টেবিলের উপর বা অন্য ঘরে সাজিয়ে রাখতে পারেন ব্যাম্বু প্লান্ট বা লাকি ব্যাম্বু প্লান্ট।

কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit