বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

অনেক কিছু জেনেও চুপ আছি, আইএসআইকে ইমরান খানের হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির আইএসআই প্রধানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশের ক্ষতি চাই না, তাই অনেক কিছু জেনেও চুপ হয়ে আছি। ইমরান খান তার সরকারের জন্য সামরিক বাহিনীর কাছে ‘অবৈধ ও অসাংবিধানিক’ সুবিধা চেয়েছিলেন- দেশটির গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আনজুম এমন অভিযোগ করার পর এক প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি দিলেন তিনি।

 শুক্রবার লাহোরের লিবার্ট চকে লংমার্চ শুরুর সময় দেওয়া ভাষণে ইমরান খান বলেন, রাজনৈতিক কিংবাদ ব্যক্তিগত স্বার্থে তার এই লংমার্চ না বরং প্রকৃত স্বাধীনতার জন্যই তিনি এই আন্দোলন করছেন। তিদনি বলেন, আমি চাই না ওয়াশিংটন অথবা লন্ডনে বসে সব সিদ্ধান্ত নেওয়া হোক। আমার লক্ষ্য হলো জাতিকে স্বাধীন করা ও পাকিস্তানকে একটি স্বাধীন দেশ হিসেবে গড়ে তোলা।  পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইর প্রধানের বক্তব্য প্রত্যাখান করে ইমরান বলেন, মনোযোগ দিয়ে শুনুন। আমি আমার দেশের জন্য চুপ আছি। আমি চাই না দেশের ক্ষতি হোক।  

এদিকে শুক্রবার থেকে আগাম নির্বাচনের দাবিতে লাহোর থেকে ইসলামাবাদের উদ্দেশে লং মার্চ শুরু করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রাজনীতির মাঠে দুই দশকের দীর্ঘ সংগ্রামের পর ২০১৮ সালের নির্বাচনে জয় পান ইমরান খান। কিন্তু সেনাবাহিনীর সঙ্গে বিরোধ ও অর্থনৈতিক অব্যস্থাপনার কারণে তাকে চলতি বছর ক্ষমতাচ্যুত হতে হয়। ক্ষমতা হারিয়েও পাকিস্তানে এখনও বেশ জনপ্রিয় ইমরান খান। সর্বশেষ অনুষ্ঠিত উপ-নির্বাচনে ছয়টি আসনের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছেন বিশ্বকাপ জয়ী সাবেক এই ক্রিকেটার। সূত্র: পিটিআই, আরব নিউজ পিকে, দ্য নিউজ পিকে, এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit