বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

দুঃসময়ে আল্লাহর ওপর ভরসা রাখুন: সানিয়া মির্জা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : সেলিব্রেটিরা ব্যস্ততার কারণে অনেক সময় ধর্মীয় মূল্যবোধ ও অনুশীলন থেকে দূরে সরে আসেন। তবে এক্ষেত্রে ব্যতিক্রম ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা। পাকিস্তানের এই পুত্রবধূ তার ভক্ত-দর্শকদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন সম্প্রতি। যেখানে তিনি দুঃসময়ে মহান আল্লাহর ওপর ভরসা রাখতে বলেছেন।

৩৫ বছর বয়সি এই টেনিস তারকা জীবনে সবসময় আল্লাহর নাম স্মরণ করার ওপর গুরুত্বারোপ করেছেন। সানিয়ার শেয়ার করা বক্তব্যে লেখা রয়েছে, ‘আল্লাহ জানেন আপনার আত্মা ক্লান্ত। তিনি জানেন, যা ঘটছে তা মেনে নেওয়া আপনার পক্ষে কঠিন। তিনি জানেন, আপনি তাকে বলছেন এবং কঠোর প্রার্থনা করছেন। তিনি জানেন আপনি বিভ্রান্ত এবং আপনার শান্তি প্রয়োজন। কিন্তু তিনি এটাও জানেন যে আপনার জন্য সবচেয়ে ভালো কী। তিনি সর্বদা আপনাকে সেদিকে চালিত করবেন। তার ওপর বিশ্বাস রাখুন।’

পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে সংসার করছেন এই তারকা খেলোয়াড়। তাদের একটি ছেলে রয়েছে। সানিয়ার ইনস্টাগ্রামে ফলোয়ার ১ কোটির বেশি। শুক্রবার ভক্তদের উদ্দেশে এই মাধ্যমের স্টোরিতে দুটি বক্তব্যের স্ক্রিনশট শেয়ার করেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে ব্যক্তিগত পরিসরের গুরুত্ব সম্পর্কে আরেকটি বক্তব্য শেয়ার করেন সানিয়া।

সানিয়ার ইনস্টাগ্রামে আরও লেখা রয়েছে, ‘কখনও কখনও, মানুষের একটি নির্দিষ্ট ব্যক্তিগত পরিসর প্রয়োজন হয়। এটা সবার জন্যই। এমন একটি জায়গার দরকার হয়, যেখানে আমরা নীরব হয়ে যাই এবং আমাদের চারপাশের বিশ্বের কাছে বধির হয়ে যাই।

‘তারপর আমরা নিজেকে শুনতে পাই। আমরা আমাদের আত্মার ফিসফিস শুনতে পাই।’প্রসঙ্গত, পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিক আর ভারতের টেনিস তারকা সানিয়াকে এক করেছিল খেলাই। দিল্লির এক জিমে ২০০৩ সালে পরিচয় হয় তাদের। এরপর তাদের প্রেম জমে উঠে। ২০০৯ সালে অস্ট্রেলিয়ায় আবার দেখা হয় তাদের। পরের বছর বিয়ের সিদ্ধান্ত নেন তারা।
তথ্যসূত্র:জিওটিভি।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit