শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আটোয়ারীতে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১৪১ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পঞ্চগড়ের আটোয়ারীতে পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচীর সূচনা হয়। পরে উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম দুলালের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বদিউজ্জামান মানিকের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ.জেড.এম বজলুর রহমান জাহেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ¦ মোঃ কুদরত-ই-খুদা, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুগ্ন আহবায়ক মোঃ আব্দুস সামাদ আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদস্য মোঃ শাহাজাহাান,

সদস্য মোঃ আব্দুল্যাহেল বাকী, সদস্য মোঃ মতিয়র রহমান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ মজনুল ইসলাম নয়ন, জরিফ হোসেন চৌধুরী মনি, সদস্য মোঃ আক্তারুজ্জামান আতা, মোঃ আজহারুল ইসলাম, মোঃ সায়মন আক্তার সুমন, ছাত্রদলের আহবায়ক মোঃ রাসেল প্রমুখ। আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কিউএনবি/অনিমা/২৮.১০.২০২২/বিকাল ৫.৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit