শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

আখাউড়ায় দুই ট্রেন পর পর সংঘর্ষ থেকে রক্ষা, চলাচল বন্ধ

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১৫৮ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুক্রবার দুপুরে অল্পের জন্য দুটি টেন অল্পের জন্য পেছন থেকে সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে। বেলা তিনটার দিকে এ দুর্ঘটনার শঙ্কা দেখা দেয়। এ ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট রেলপথে টেন চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট দুই পক্ষের মধ্যে দ্বন্দ দেখা দিলে এ অচলাবস্থা দেখা দেয়। আখাউড়া স্টেশনে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস, আজমপুরে স্টেশনে চট্টগ্রামগামী পাহাড়িকা আটকা পড়ে। 

সরজমিনে গিয়ে দেখা যায়, আখাউড়া রেলওয়ে স্টেশনের এক নম্বর প্লাটফরমে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস দাড়ানো। এর পিছনে প্রায় একশ গজ দূরে ঢাকা থেকে চট্টগ্রামগামী ৬০৪ নং কন্টেইনার।টেনের সহকারি চালক আবু তালহা জানান, সিগন্যাল পেয়েই আখাউড়ায় প্রবেশ করছিলেন। এ সময় সামনে টেন দেখে থামিয়ে ফেলেন। কেবিন থেকে বলা হচ্ছে কোনো কাগুজে নির্দেশনা ছাড়াই টেন পিছাতে বলতে তাতে তিনি সায় দেননি। কাগজ পেলে টেন পিছনে নেওয়া হবে। 

টেনের পরিচালক (গার্ড) শফিকুল ইসলাম এ বিষয়ে কেনো কথা না চেয়ে ব্যস্ত আছেন বলে জানান। তবে চালকের সাথে সাথে তিনিও জরুরি ব্রেক কষেন বলে জানান তিনি।স্টেশন কেবিন মাস্টার খায়রুল ইসলাম বলেন, ‘চালক সিগন্যাল অতিক্রম করে। কেন সেটা তিনি করলেন সেটা আমি জানিনা। পিছিয়ে নিতে কাগজ দেওয়া হয়েছে।’

কিউএনবি/অনিমা/২৮.১০.২০২২/বিকাল ৫.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit