শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম

ডোমারে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১৮৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেল্প) আয়োজিত বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রকল্পের নীলফামারী জেলা ব্যবস্থাপক মাইকেল বাস্কে’র সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, থানা অফিসার ইনচার্জ মাহামুদ উন-নবী, চিলাহাটি বিজিপি কোম্পানী কমান্ডার আব্দুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, পৌর প্যানেল মেয়র সেলিম রেজা, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির এ্যাসোসিয়েট অফিসার লতিফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

সমাজ পরিবর্তনে সরকারের পাশাপাশি ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেল্প) এর সহায়তায় নারী ও শিশুর প্রতি সহিংসতা, আইনী সহায়তা, বাল্যবিয়ে প্রতিরোধে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এনজিও কর্মীদের সহায়তা করতে পুলিশ প্রশাসন, ইউপি চেয়ারম্যান সহ এলাকার সচেতন মহলকে এগিয়ে আসার আহবান জানান অতিথিগণ। অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৮.১০.২০২২/সকাল ১০.৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit