রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

আজ প্রীতম-শেহতাজের বিয়ে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২২৪ Time View

বিনোদন ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম। 

শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বৃহস্পতিবার রাতে সেখানেই তাদের গায়েহলুদ হয়েছে।

কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন জনপ্রিয় গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও অভিনেতা প্রীতম হাসান ও মডেল অভিনেত্রী শেহতাজ মুনিরা।

পাঁচ বছর আগে ‘জাদুকর’ গানের শুটিংয়ের সময় দুজনের ভালোলাগা শুরু হয়, পরে তা প্রণয়ে রূপ নেয়। সে গানের মিউজিক ভিডিওর মডেল ছিলেন শেহতাজ মনিরা। বিয়ের মাধ্যমে সেই সম্পর্ককে পূর্ণতা দিতে যাচ্ছেন তারা।

গায়েহলুদের আয়োজনে তোলা কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। শেহতাজের একটি ছবিতে মেহেদিরাঙা হাতে প্রীতমের নাম লিখতে দেখা গেছে। আরেকটি ছবিতে শেহতাজকে মেহেদি দিয়ে দিচ্ছেন সুনেরাহ। আরেকটি ছবিতে হলুদ পাঞ্জাবি পরে থাকতে দেখা গেছে প্রীতমকে।

উল্লেখ্য, বরেণ্য সংগীতশিল্পী প্রয়াত খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসান। ‘লোকাল বাস’, ‘বেয়াইন সাব’, ‘খোকা’সহ বেশ কিছু গান দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন প্রীতম। অভিনয় করেও নজর কেড়েছেন তিনি। 

অন্যদিকে, কয়েক বছর ধরে মডেলিং করছেন শেহতাজ। অভিনয়েও দেখা গেছে তাকে। করেছেন গানও। 

কিউএনবি/অনিমা/২৮.১০.২০২২/সকাল ১০.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit