রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

আখাউড়ায় টনকী মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

।    
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১২৮ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান টনকী সাদেকুল উলুম আলিম মাদ্রাসার ২০২২ইং সনের আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, টনকী সাদেকুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম সিরাজী সাহেব। 

মাদ্রাসার সাবেক শিক্ষার্থী মোঃ মেরাজুল হক ও মাদ্রাসার উস্তাদ মাওলানা রেজাউল করিম সাহেবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা দাতা সদস্য, বিশিষ্ট সমাজ সেবক মোঃ এনামুল হক এনু ভুইয়া, টনকী গ্রাম উন্নয়ন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রহমান ভুঁইয়া, মাদ্রাসার গভর্নিং বডির সদস্য সাবেক মেম্বার খুরশিদ আলম ভূইয়া, মোঃ আলামিন ভূইয়া, মোঃ মাসুক মোল্লা, মোঃ শাহজাহান চৌধুরী, সাবেক সদস্য মোঃ নরু ভুইয়া, ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলাম সবুজ, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ রাহাত ভুঁইয়া, সমাজ সেবক আব্দুল কাদের ভুঁইয়া রতন, মাদ্রাসার শিক্ষার্থী মাওলানা মারুফ বিল্লাহ সহ আরো অনেকে। 

এসময় শিক্ষকদের পক্ষ থেকে উপদেশমূলক বক্তব্য রাখেন, টনকী সাদেকুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম সিরাজী, উপাধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান, আরবী প্রভাষক মাওলানা আমির হোসেন, বাংলা প্রভাষক মোঃ সাদেকুল ইসলাম রতন সহ অন্যরা। জানা গেছে টনকী সাদেকুল উলুম আলিম মাদ্রাসা থেকে চলতি বছর আলিম পরীক্ষায় মোট ৩৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবে, যার মধ্যে ২০ জন ছাত্র ও ১৫ ছাত্রী রয়েছে। উল্লেখ থাকে যে আগামী ৬ই অক্টোবর সারাদেশে এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলিম পরীক্ষায় অংশগ্রহন করবে কসবা আড়াইবাড়ী কামিল মাদ্রাসায়। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit