বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

তামিলনাড়ুতে দেড়শ পেরোনো ইনিংস খেললেন মিঠুন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৫৩ Time View

স্পোর্টস ডেস্ক :  জাতীয় দলে নিজেকে মেলে ধরতে পারেননি মোহাম্মদ মিঠুন। ব্যাটিং ব্যর্থতার কারণে দল থেকে বাদ পড়েছেন তিনি। এরপর ‘এ’ দলের অধিনায়কের দায়িত্ব পান এই ব্যাটার। সেখানেও ব্যর্থ হয়েছেন কয়েকবার। তবে এবার চমক দেখিয়ে দেড়’শ পার করা ইনিংস খেলেছেন মিঠুন। তার দারুণ ব্যাটিংয়ে বড় লিডের পথে রয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

ভারতের তামিল নাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ ‘এ’ দল। জবাবে ৭ উইকেট হারিয়ে ৮২ রান করে প্রথম দিন শেষ করে তামিল নাড়ু। এরপর দ্বিতীয় দিনে ব্যাট হাতে আলো ছড়ান মিঠুন। তার দারুণ ১৫৬ রানের অপরাজিত ইনিংসে ২৬৭ রানে এগিয়ে আছে ‘এ’ দল।

৫ উইকেটে ২৩০ রান নিয়ে এদিন ব্যাটিংয়ে নামে বাংলাদেশ ‘এ’ দল। ৭৪ রানে ব্যাট করতে থাকা মিঠুন জ্বলে উঠেন। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একাই লড়াই পার করেন দেড়’শ রান। দলের স্কোরবোর্ডে যোগ হয় আরও ১২৯ রান। অপরাজিত থাকা আরেক ব্যাটার জাকের আলী অনিক করেছেন ১৫ রান। তামিল নাড়ুর হয়ে ভিঙ্গেশ ও অজিত রাম ৪টি করে উইকেট নিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit