বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

নরসিংদীতে বোমা তৈরির সরঞ্জামসহ বোমা আক্তার গ্রেপ্তার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২২৪ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীর মাধবদীতে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আক্তার ওরফে বোমাবাজ আক্তার নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ন র‌্যাব- ১১।

ক্যাম্প কমান্ডার খন্দকার মোঃ শামীম হোসেন (অতিরিক্ত পুলিশ সুপার) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে (২৪ অক্টোবর) সোমবার নরসিংদী জেলার মাধবদী থানাধীন চরভাসানিয়া গ্রামের টেঁটা সন্ত্রাসী ও বোমাবাজ আক্তার (৪০) ওরফে বোমা আক্তারকে তার বাড়ির পাশে পরিত্যক্ত একটি ঘরে বোমা তৈরির সময় হাতেনাতে গ্রেপ্তার করেন।

এ সময় তার কাছ থেকে বোমা তৈরির কাজে ব্যবহৃত গানপাউডার ৫০০ গ্রাম,  কাঁচভাংগা ৫৫০ গ্রাম, সাদা ও লাল কস্টেপে মোড়ানো তৈরিকৃত তাজা পাঁচটি ককটেল, শটগানের কার্তুজ একটি ও বেশ কিছু টেঁটা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আক্তার মাধবদী ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও বোমা আক্তার নামে পরিচিত। গ্রেপ্তারকৃত আক্তারকে মাধবদী থানা বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে মাধবদী থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানায় র‍্যাব ।

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit