শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ডার্টি বোমা বিতর্ক; রশিয়াকে আবারও হুঁশিয়ারি বাইডেনের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনো চলছে। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমা দেশগুলোকে পাশে পেয়েছে ইউক্রেন। এর মধ্যে আছে যুক্তরাষ্ট্রও। অস্ত্র, অর্থসহ নানাভাবে ইউক্রেনকে সহায়তা দিচ্ছে তারা। ইউক্রেনের হয়ে রাশিয়াকে নানা ধরনের হুঁশিয়ারিও দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসেডেন্ট জো বাইডেন। এই যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে পরমাণু হামলা, ডার্টি বোমা হামলা করতে পারে বলে অভিযোগ তুলেছেন।

গতকাল মঙ্গলবার জো বাইডেনকে জিজ্ঞেস করা হয়, যুদ্ধে রাশিয়া ডার্টি বোমা ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে কী না। সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, ‌‘আমি শুধু এটুকু বলতে চাই: রাশিয়া কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহার করলে মারাত্মক ভুল করবে’।

উল্লেখ্য, ডার্টি বোমা পারমাণবিক অস্ত্র নয়। এটি তেজস্ক্রিয় বর্জ্যে মোড়ানো একটি প্রচলিত বিস্ফোরক। বাইডেন আরও বলেন, ‘এটা ভুয়া তথ্য- এমন নিশ্চয়তা দিবো না। তবে রাশিয়া এটা করলে গুরুতর, খুবই গুরুতর একটা ভুল হবে’।

সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস 

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit