শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ইরানি ড্রোনের ঋণ পারমাণবিক সহায়তায় মেটাবে রাশিয়া, দাবি জেলেনস্কির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে সমর্থন না করে ইসরায়েলের নিরপেক্ষ থাকায় চটেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, এতে ইরানের সাথে রাশিয়ার সামরিক সহায়তা আরও জোরদার হবে। রাশিয়ার আক্রমণ রুখতে সোমবারও জেলেনস্কি ইসরায়েলের কাছে আয়রন ডোম অ্যান্টি মিসাইল প্রযুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

জেলেনস্কির দাবি, যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে ইউক্রেনের সেনারা পরাজিত করছে। তবে আয়রন ডোম ও আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা না থাকায় ইউক্রেনের আকাশকে রক্ষা করা যাচ্ছে না। তবে সোমবারও ইসরায়েল জানিয়েছে, তারা ইউক্রেনকে কোনো ধরনের অস্ত্র সরবরাহ করবে না। তবে ইউক্রেনকে মানবিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে তেলআবিব।

জেলেনস্কির মতে ইসরায়েল রাশিয়াকে ক্রুব্ধ করতে চাইছে না। আর ইসরায়েলের এই নীতিই মস্কো ও তেহরানের ঘনিষ্ঠতা আরও বাড়াবে। জেলনস্কির দাবি নিজেদের ক্ষেপণাস্ত্রে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাওয়ায় রাশিয়া অন্যের দিকে ঝুঁকছে। অন্য দেশে থেকে এই ঘাটতি মেটাতে চাইছে। সেখানেই এগিয়ে এসেছে ইরান। জেলনস্কির ভাষায়, ‘তারা এটা (ক্ষেপণাস্ত্র) ইরানে খুঁজে পেয়েছে। আপনাদের জন্য আমার একটা প্রশ্ন আছে। ইরানের এই ঋণ রাশিয়া কীভাবে শোধ করবে, আপনার মত কী বলছে? ইরান কী কেবল অর্থ চাইবে? সম্ভবত না, রাশিয়া ইরানের পরমাণু প্রকল্পে সহায়তা করবে।’

জেলেনস্কি আরও দাবি করেছেন, ইরান থেকে ২ হাজার শাহেদ-১৩৬ কামিকাজে ড্রোন চেয়েছে রাশিয়া। তিনি বলেন, ‘ইরানি ড্রোনের বিরক্তির শব্দ আমাদের আকাশে প্রতি রাতে শোনা যায়। আমাদের গোয়েন্দা তথ্য বলছে, রাশিয়া ২ হাজারের মতো শাহেদ ড্রোন ইরান থেকে অর্ডার করেছে।’

যদিও ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করার বিষয়টি অস্বীকার করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরান ইউক্রেনে হামলা চালানো কোনো অস্ত্রই সরবরাহ করেনি। ইরান চায় এই সংঘাত বন্ধ হোক।

সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit