বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

লাইপজিগ ম্যাচে বেনজেমা-ভালভার্দে-মদ্রিচকে পাচ্ছে না রিয়াল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৯০ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে ছন্দে রয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও সবার শীর্ষে রয়েছে ক্লাবটি। কিন্তু ইতোমধ্যে দুঃসংবাদ শুনতে হচ্ছে তাদের। দলটির তিনজন তারকা ফুটবলার ইনজুরির কারনে ছিটকে গেছেন। খেলতে পারবেন না পরবর্তী ম্যাচে। চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে আর বি লাইপজিগের বিপক্ষে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। ম্যাচটিতে খেলতে পারবেন না করিম বেনজেমা, ফেদে ভালভার্দে ও লুকা মদ্রিচ। ইনজুরির কারণে দলের সঙ্গে সফরে যাওয়া হচ্ছে না তাদের।

সদ্য ব্যলন ডি’অর জয় করা বেনজেমা গত সপ্তাহ থেকে থেকে বাম পায়ের পেশিরে চোটে ভুগছেন। এছাড়া সেভিয়ার বিপক্ষে খেলতে গিয়ে ম্যাচের শেষের দিকে ইনজুরড হন ফেদে ভালভার্দে। সেভিয়া ডিফেন্ডারের কঠিন ট্যাকলে মাঠেই পড়ে যান তিনি।

একই ম্যাচে খেলেছেন লুকা মদ্রিচও। তাকে অবশ্য ৭৭তম মিনিটে তুলে নেওয়া হয়। ক্রেয়েশিয়ান এই মিডফিল্ডারের চোটের ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে থেকে ইতোমধ্যে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে রিয়াল। গ্রুপ পর্বের শেষ দুইটি ম্যাচে লাইপজিগ ও সেল্টিকের মুখোমুখি হবে দলটি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit