বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

নারীদের স্বাস্থ্য সচেতনতা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১৪০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে কনসার্ন উইমেন্স ফর ফ্যামিলী ডেভলপমেন্ট এর সহযোগিতায় কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ নারী কিশোরী এবং ট্রান্সজেন্ডারদের সুরক্ষা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্যের চাহিদা পূরণ করা, নারীদের স্বাস্থ্য সচেতনতা সহ আয়মূলক প্রশিক্ষণ অবহিতকরণ সভা গত ২৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়।

কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লাল মিয়া’র সভাপতিত্বে ও বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রোকসানা বেগম এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা বেগম, পূর্ব ইসলামপুর পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর আহমদ, তেলিখাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শিহাব উদ্দিন, ইউপি সদস্য রহমত আলী, কবির আহমদ, আব্দুস শহিদ, মোঃ ইসলাম উদ্দিন, ছবুতারা বেগম, আফিয়া বেগম ও রকিনা বেগম, ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, আজাদ মিয়া, ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের স্টাফ মোঃ ফজলু রহমান, চাষী রশিদ আলী প্রমুখ।

সভায় বক্তরা বলেন, নারীদের যৌন প্রজনন ও স্বাস্থ্য বিষয়ে জেনে স্বাস্থ্য সচেতন হতে হবে। নারীদের স্বাবলম্বি ও সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি উন্নত বাংলাদেশ গড়তে পুরুষ ও নারীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বক্তারা ঈকোয়্যালিটি সোসাইটির কার্যক্রমের মত অন্যান্য এনজিও সংস্থা ও সামাজিক সংগঠনগুলোকে নারীদের জীবন মান উন্নয়নে কাজ করার আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit