মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

প্রোটিয়াদের ভাগ্যটাই এমন…

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : খেলা শুরুর আগে থেকেই হোবার্টে তুমুল বৃষ্টি চলছিল। অনেক অপেক্ষার পর শুরু হলো খেলা। তবে ম্যাচের দৈর্ঘ্য নেমে এলো মাত্র ৯ ওভারে। তাতেই খুশি দুই দল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। আগে ব্যাট করতে নেমে ৭৯ রান করল জিম্বাবুয়ে। কিন্তু এই মামুলি রানের কাছে গিয়েও জিততে পারল না দক্ষিণ আফ্রিকা।

আজ সোমবার বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকা আর জিম্বাবুয়ে দুই দলই ১ পয়েন্ট করে পেয়েছে। অন্যভাবেও বলা যায়, দক্ষিণ আফ্রিকা মূল্যবান ১ পয়েন্ট হারিয়েছে। কুইন্টন ডি ককের বিধ্বংসী ব্যাটিংয়ে তারা প্রায় জয়ের কাছে পৌঁছে গিয়েছিল। প্রোটিয়াদের ব্যাটিংয়ের সময় দুইবার বৃষ্টি নামে। প্রথম দফায় ওভার কমিয়ে ৭ আর টার্গেট কমিয়ে ৬৪ করা হয়। ৩ ওভারেই ৫১ রান তুলে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। মারমুখী কুইন্টন ডি কক প্রথম ওভারেই নেন ২৩ রান।

পরের ওভারে ১৭ আর তৃতীয় ওভারে আসে ১১ রান। আর একটি ওভার পেলেই জিতে যেত দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে ডাকওয়ার্থ লুইস মেথড প্রয়োগ করাও সম্ভব হয়নি। কারণ এই আইন প্রয়োগ করতে হলে উভয় ইনিংসে কমপক্ষে পাঁচ ওভার খেলা হতে হবে। বৃষ্টির কারণে কিছুই হলো না। মূল্যবান পয়েন্ট হারিয়ে প্রোটিয়ারা নিশ্চয়ই কপাল ঠুকছে। এই পয়েন্টই হয়তো তাদের সেমিফাইনালে ওঠার পথে বাধা হয়ে দাঁড়াবে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit