মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১১৬ Time View

ডেস্কনিউজঃ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ঋসি সুনাক। তিনি এখন লিজ ট্রাসের স্থলাভিষিক্ত হবেন।

গত সপ্তাহে কনজারভেটিভ পার্টির প্রধান ও প্র্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন লিজ ট্রাস। এরপর শুরু হয় নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া।

কনজারভেটিভ পার্টির নীতি-নির্ধারণী ১৯২২ কমিটির পক্ষ থেকে জানানো হয় কেউ যদি পার্টির প্রধান ও প্রধানমন্ত্রীর পদে নির্বাচন করতে চায় তাহলে তাকে কমপক্ষে ১০০ টোরি এমপির সমর্থন পেতে হবে। এমন ঘোষণার পর ঋসি সুনাক, পেনি মর্ডান্ট ও বরিস জনসনের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়।

তবে রোববার স্থানীয় সময় রাতে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন বরিস জনসন। এরপর শুধু ঋষি সুনাক ও পেনি মর্ডান্ট এ লড়াইয়ে অবশিষ্ট থাকেন। কিন্তু সোমবার পেনি মর্ডান্টও নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। এতে করে একমাত্র প্রতিদ্বন্দ্বি হিসেবে কনজারভেটিভ পার্টির প্রধান ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন ঋষি সুনাক।

কিউএনবি/বিপুল/২৪.১০.২০২২/সন্ধ্যা ৭.২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit