শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

প্রচারে তুঙ্গে উত্তাপ, মোদিকে সরাসরি বিতর্কে চ্যালেঞ্জ মমতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ চরমে উঠছে। শুক্রবার (৩ এপ্রিল) কলকাতার এক নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি এক মঞ্চে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বলুন আমার সঙ্গে এক মঞ্চে বিতর্ক করতে।  মুখোশ টেনে খুলে দেব।  টেলিপ্রম্পটার ছাড়া তিনি কথা বলতে পারেন না।  শুধু সাজানো সাক্ষাৎকার দেন।  আমরা ভুল বললে তা সংশোধন করি।

নির্বাচনী প্রচারে বিজেপির বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী ভোটারদের একজোট হওয়ার আহ্বান জানান।  তিনি বলেন, সবাই একসঙ্গে ভোট দিন।  এরা সিপিএমের থেকেও ভয়ঙ্কর।  এখন অনেক সিপিএম কর্মী বিজেপিতে যোগ দিয়েছে।  এরা খুবই বিষাক্ত রাজনীতি করছে। ভোটার তালিকা নিয়ে বিতর্কও উঠে আসে তার বক্তব্যে। 

তিনি অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে অনেক ভোটারের নাম কেটে দেওয়া হচ্ছে।  মমতা বলেন, যাদের নাম বাদ গেছে তারা দ্রুত ট্রাইব্যুনালে আবেদন করুন।  পার্টি অফিস থেকে ফর্ম নিয়ে সাহায্য করুন।  যারা নাম কেটেছে তাদের একটিও ভোট দেবেন না। মালদার সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, একটি ঘটনা পুরো বাংলার সম্মান নষ্ট করেছে।  তার দাবি, এই ঘটনার পেছনে বহিরাগতদের হাত রয়েছে।  

তিনি অভিযোগ করেন, বাইরে থেকে কিছু লোক এসে অশান্তি তৈরির চেষ্টা করছে।  এ প্রসঙ্গে আসাদউদ্দিন ওয়েইসিকে কটাক্ষ করে তিনি বলেন, হায়দরাবাদ থেকে কিছু লোক এসে ভোটের সময় বিভাজনের রাজনীতি করছে। বিহারে যেমন হয়েছে, এখানেও সেই চেষ্টা চলছে।  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের অপরাধ তদন্ত দপ্তরের প্রশংসা করেন।  তিনি বলেন, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের ধরা হয়েছে।  স্থানীয় পুলিশ নয়, সিআইডি এই কাজ করেছে।  তবে একই সঙ্গে অভিযোগ করেন, নির্বাচন কমিশন প্রশাসনের উপর নিয়ন্ত্রণ নিয়েছে, ফলে তার হাতে সব ক্ষমতা নেই।

কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাও প্রশ্নের মুখে তোলেন তিনি।  বলেন, এত বাহিনী থাকা সত্ত্বেও কেন এই ধরনের ঘটনা আটকানো যাচ্ছে না।  বাংলার মানুষ আতিথেয়তা দেবে আর ভোট লুট হয়ে যাবে তা হতে পারে না।  প্রচারে তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তোলেন।  মণিপুর পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, আগে নিজের রাজ্য সামলান তারপর বাংলার দিকে তাকান।  তার কটাক্ষ, নির্বাচন এলেই কিছু নেতা সক্রিয় হয়ে ওঠেন।

সংখ্যালঘু ভোটারদের সতর্ক করে তিনি বলেন, বিহারের মতো ভোট ভাগের খেলা এখানে চলছে।  তাই সবাইকে সতর্ক থাকতে হবে।  তার দাবি, আগামী দিনে টিকে থাকতে হলে এই নির্বাচনে জয় জরুরি।  জনসভা থেকে তিনি আরও বলেন, এবার লড়াই দুরন্ত হবে।  নাম কাটার বদলা নিতে হবে ভোটের মাধ্যমে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই ভাষার তীব্রতা বাড়ছে।  সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ায় এই নির্বাচনী লড়াই আরও উত্তপ্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ এপ্রিল ২০২৬,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit