শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম

৯ ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮০ রানের চ্যালেঞ্জ জিম্বাবুয়ের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১৩৬ Time View

স্পোর্টস ডেস্ক : বৃষ্টিবিঘ্নিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮০ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে। ৯ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ৭৯ রান তুলে জিম্বাবুয়ে। সোমবার হোবার্টের বেলেরিভ ওভালে বৃষ্টির হানায় ৯ ওভারে জিম্বাবুয়ে তুলেছে ৫ উইকেটে ৭৯ রান। অর্থাৎ জিততে হলে ৮০ করতে হবে দক্ষিণ আফ্রিকাকে।

বৃষ্টির কারণে ভেজা পিচের সুবিধা কাজে লাগিয়ে জিম্বাবুয়ের টপঅর্ডারকে নাকাল করে ছাড়েন রাবাদা-পারনেলরা। ১৯ রানের মধ্যে ৪ উইকেট হারায় জিম্বাবুয়ে। সাজঘরে ফেরেন অধিনায়ক আরভিন (২), রেগিস চাকাভা (৮), শন উইলিয়ামস (১), সিকান্দার রাজা (০)।

তবে ওয়েসলে মাদভেরে এরপর দুর্দান্ত ব্যাটিং করে লড়াই করার মতো পুঁজি এনে দিয়েছেন দলকে। ১৮ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন তিনি। মিলটন শাম্বা করেন ১৯ বলে ১৯। দক্ষিণ আফ্রিকার পক্ষে লুঙ্গি এনগিদি ২০ রানে নিয়েছেন ২টি উইকেট।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit