শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আটোয়ারীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১৬৮ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : “ হাতের পরিচ্ছন্নতায়, এসো সবাই এক হই” এবং “ বর্জ্যরে পরিশোধনে নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ^ হাত ধোয়া দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার ( ২৪ অক্টোবর) সকালে হাত ধোয়া ও স্যানিটেশন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সঠিকভাবে হাত ধোয়ার কৌশল প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হৃষিকেশ রায়, উপজেলা পাট উন্নয়ন কর্মর্কর্তা মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোঃ রুবেল প্রমুখ।

এছাড়া এময় উপস্থিত ছিলেন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এর আগে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সবশেষে উপস্থিত শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়ার কৌশল প্রদর্শণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit