রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

কোহলিকে নিয়ে আনুশকার আবেগঘন পোস্ট, মুগ্ধ নেটিজেনরা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। অথচ ৩১ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেক দূরে ছিটকে গিয়েছিল রোহিত শর্মারা। সেখান থেকে শতরানের পার্টনারশিপে ভারতকে টেনে তোলেন বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া। 

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হারতে বসা ম্যাচটা কার্যত একার কৃতিত্বে জেতালেন কোহলি। আর মেলবোর্ন থেকে ৮৯৩৮ কিলোমিটার দূরে কলকাতায় বসে তখন আনন্দে লাফালেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ঝুলন গোস্বামীর বায়োপিকের শুটিংয়ে আপতত কলকাতায় রয়েছেন কোহলির সহধর্মিণী। শুটিংয়ের ব্যস্ততার মাঝেই স্বামীর ঐতিহাসিক ইনিংস দেখলেন আনুশকা। 

আর সোশ্যায় মিডিয়া নিজের উচ্ছ্বাস ব্যক্ত করলেন। আর তার সেই পোস্ট মুগ্ধ করেছে নেটিজেনদের। ম্যাচ শেষে কোহলির উদ্দেশে ইনস্টাগ্রামে আনুশকা লেখেন, ‘তুমি সুন্দর! সত্যিই তুমি ভীষণ সুন্দর! আজ গোটা দেশের মুখে হাসি ফুটিয়েছো। দিওয়ালির ঠিক আগের সন্ধ্যায় গোটা দেশ হাসছে শুধুমাত্র তোমার জন্য। তুমি সত্যিই দুর্দান্ত। আমার প্রিয়তম, তুমি একজন অসাধারণ পুরুষ। তোমার জেদ, নিষ্ঠা এবং বিশ্বাস অভাবনীয়! আমি নিজের সেরা ম্যাচ দেখলাম আজ।’

এরপর বিরাটপত্মী লিখলেন, আমাদের মেয়ে খুব ছোট এটা বোঝবার জন্য কেন পাগলের মতো ওর মা চিৎকার করছে আর নেচে বেড়াচ্ছে। তবে একদিন ও ঠিক বুঝবে যে ওর বাবা ওই রাতে জীবনের সেরা ইনিংসটা খেলেছিল, সেটাও জীবনের এমনটা একটা অধ্যায়ের পর যা ওর বাবার জন্য খুব কঠিন ছিল। কিন্তু সেই মুশকিলগুলো আরও শক্তিশালী এবং অভিজ্ঞ করে তুলেছে তাকে!

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit