রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না: কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১৭২ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আজকে যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণেই বাংলাদেশে সোনালী ফসল হবে। তাই বলতে চাই বাংলাদেশে খাদ্যের দুর্ভিক্ষ হবে না। তিনি আরো বলেন, পৃথিবীর অন্য যে কোনো দেশে খাদ্যের অভাব হতে পারে কিন্তু বড় ধরনের কোনো দুর্ভিক্ষ দেখা না দিলে বালাদেশ কোনো সংকটে পড়বে না।

দেশে কোনো হাহাকার নাই, আগামী দিনেও হাহাকার হবে না। আজ সোমবার বেলা ১২টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার আওয়ামী লীগের ত্রী বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশ থাকলে সরকার থাকতে হবে। আর সব মিলিয়ে পুলিশ থাকতে হবে। পুলিশ থাকবেনা এটা কখনো হয় না। বিএনপি রেল লাইনে আগুন দিবে, বিদ্যুৎ লাইন কেটে দিবে, আমার ঘরে আগুন দিবে জীবন্ত মানুষ মারবে আর পুলিশ চুপ করে বসে থাকবে আমরা চুপ করে বসে থাকবো। ২০১৫ সালে ৯০ দিন হরতাল দিয়েছিলো তখন যেভাবে ঘরে ডুকিয়েছিলাম যেভাবে মাথা নিচু করে গুলশানের বাড়িতে গেয়েছিলো আগামীদিনেও সেভাবে যেতে হবে। রাজপথ তাদের কাছে থাকবেনা।

সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওছার, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারন সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপিসহ কেন্দ্রীয় ও জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit