শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

টেস্টের লেংথে বোলিং করার চেষ্টা করেছি : তাসকিন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : হোবার্টের বেলেরিভ ওভালে আজ বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন তাসকিন আহমেদ। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ ওভারে ২৫ রানে ৪ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে লো-স্কোরিং ম্যাচ জিতিয়েছেন এই পেসার। তাঁর হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। টেস্ট ম্যাচের লাইন-লেংথে বল করাই লক্ষ্য ছিল এই গতি তারকার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাসকিন বলেন, ‘এই জয়টা আমাদের দরকার ছিল। দল হিসেবে আমরা খুবই ভালো খেলেছি। আজকের জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি। বেসিক ঠিক রাখা ও টেস্ট ম্যাচের লেংথে বোলিং করার চেষ্টা করেছি। নিজের সেরাটা দিতে চেয়েছি। দুই দিকেই যাতে সুইং করতে পারি- বিশ্বকাপকে ঘিরে এই জায়গাটাতেই আমার মূল ফোকাস ছিল। ’

৯ রানের জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করল টাইগাররা। বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর। ৩০ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ২ নভেম্বর ভারত এবং ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit