শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সাইবেরিয়ায় বাড়িতে আছড়ে পড়ল রুশ যুদ্ধবিমান, দুই পাইলটের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৪০ Time View

আন্তর্জাতিক ডেসক্ : একটি রুশ যুদ্ধবিমান সাইবেরিয়ার ইরকুটস্ক শহরের এক আবাসিক ভবনে বিধ্বস্ত হয়েছে। আজ রবিবারের এ ঘটনায় বিমানের উভয় পাইলট নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ইরকুটস্কের গভর্নর ইগর কোবজেভ বলেন, বিমানটি শহরের একটি দোতলা ভবনের ওপর আছড়ে পড়ে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের স্থানীয় শাখা জানিয়েছে, এসইউ-৩০ যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়েছে। বিমানটি একটি দুই তলা কাঠের ভবনের ওপর আছড়ে পড়ার পর আগুনের সূত্রপাত হয়। এ সময় সেখানে কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা নজরদারি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, বিমানটি ভবনের ওপর আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে ভবনটি আগুনে আচ্ছন্ন হয়ে পড়ে। ইয়েস্কের আজভ বন্দরে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের কাছে একটি রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ে এ দুর্ঘটনাটি ঘটল। ইয়েস্কের ঘটনায় বিস্ফোরণে ১৫ জন নিহত এবং আরো ১৯ জন আহত হয়েছিল।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে মস্কোর আগ্রাসন শুরু হয়। এর পর থেকে রবিবারের ঘটনাটি যুদ্ধের বাইরে রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ১১তম ঘটনা। সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, যুদ্ধের সময় রাশিয়ান সামরিক ফ্লাইটের সংখ্যা যেমন তীব্রভাবে বেড়েছে, তেমনি বিধ্বস্তও হয়েছে। ইরকুটস্ক পূর্ব সাইবেরিয়ার একটি প্রধান শিল্পকেন্দ্র। এখানে ছয় লাখেরও বেশি মানুষ বাস করে। শহরটি বিমান তৈরির কারখানার জন্য পরিচিত।

দুই ইঞ্জিনবিশিষ্ট এসইউ-৩০ যুদ্ধবিমানটির গতি শব্দের গতির চেয়েও দ্রুত। দুই আসনের বিমানটি ১৯৯২ সালে প্রবর্তিত হয়েছিল। এটি রুশ বিমানবাহিনীর অন্যতম উপাদান। তবে রবিবার যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি এসইউ-৩০-এর আধুনিক সংস্করণের মধ্যে একটি কি না, তা স্পষ্ট নয়।

সূত্র : ইউরো নিউজ

ভিডিওটি দেখুন……

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit