রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

৪৯-এ এসেও সবার নজরে মালাইকা!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৩৫ Time View

বিনোদন ডেস্ক : বয়স যে শুধু মাত্র সংখ্যা, ৪৯ এ পা রেখেও সেটি প্রমাণ করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা। অভিনেত্রীর ফিটনেস দেখে এখনও ধারণা করা মুশকিল তার আসল বয়স সম্পর্কে। আর তাইতো আট থেকে আশি সবারই চোখ আটকে যায় বলিউডের এই আইটেম গার্লকে দেখে।

রোববার (২৩ অক্টোবর) অভিনেত্রীর জন্মদিনের প্রথম প্রহরেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা ও তার প্রেমিক অর্জুন কাপুর। 

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে দুজনের চমৎকার একটি মিরর সেলফি প্রকাশ করে অর্জুন লিখেছেন, ‘দ্য ইন টু মাই ইয়াং। হ্যাপি বার্থ ডে বেবি। তুমি ঠিক যেমন, সেরকমই থাকো। খুশি থাকো আর আমার থাকো’।

অর্জুন থেকে ১১ বছরের বড় মালাইকা। তবে সেটির কারণে তাদের সম্পর্কের উপর কখনো কোন প্রভাব পড়েনি। বরং, বলিউডের ‘হট অ্যান্ড হ্যাপেনিং’ কাপল তারা। সোশ্যাল হ্যান্ডেলে বরাবরই একে-অপরকে কমপ্লিমেন্ট করেন দুজন। পাশাপাশি হাজারও ব্যস্ততার মাঝেও একসঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন তারা।

৯০ দশক থেকেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা ড্যান্সারদের তালিকায় নাম রয়েছে মালাইকার। বলিউডকে তিনি উপহার দিয়েছেন ‘ছাইয়া ছাইয়া’, ‘মাহি বে’, ‘মুন্নি বদনাম হুয়ি’-র মতো একাধিক আইটেম ডান্স নম্বর। এছাড়াও জনপ্রিয় বিভিন্ন রিয়েলিটি শো সহ ফ্যাশন শোতে দেখা যায় এই অভিনেত্রীকে।

জেনে অনেকেই অবাক হবেন, ২০২১ সালে মালাইকার সম্পত্তির পরিমাণ যেখানে ৭৫ কোটি ছিল, ২০২২ সালে এসে তা ১০০ কোটিতে ঠেকেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গেছে, একটা আইটেম ডান্সের জন্য ১.৫ কোটি টাকা নেন মালাইকা। যা কিনা অনেক নায়িকা সিনেমাতে অভিনয় করেও উপার্জন করতে পারেন না। এছাড়া একটি ফ্যাশন শোয়ে অংশ নেওয়ার জন্য মালাইকা নিয়ে থাকেন ২ থেকে ৫-৬ লক্ষ। রিয়েলিটি শোয়ের পার এপিসোডও লাখের কাছাকাছিই চার্জ করেন এই বলি-সুন্দরী।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit