মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি

বিপাকে পাকিস্তান: বাবরের পর রিজওয়ানকেও প্যাভিলিয়নে পাঠালেন অর্শদীপ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৪১ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের টানটান উত্তেজনার ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তবে শুরুটা মোটেও ভালো হয়নি পাকিস্তানের।

প্রথমেই পথের বড় দুটি কাঁটা সরিয়ে ফেলেছে ভারত। বাবর আজমের পর অর্শদীপ সিং আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে প্যাভিলিয়নে পাঠিয়েছেন। নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে তার বাউন্সে হুক করতে গিয়ে ফাইন লেগে ভুবনেশ্বর কুমারের ক্যাচ হন রিজওয়ান। ১২ বলে মাত্র ৪ রান করেন এই ওপেনার। ৪ ওভারে ১৫ রানে ২ উইকেট নেই পাকিস্তানের।

এর আগে, প্রথম বলেই বাজিমাত করেন অর্শদীপ সিংয়ের। নতুন বল হাতে ভুবনেশ্বর কুমার প্রথম ওভারে দেন মাত্র ১ রান। বল হাতে নেন অর্শদীপ। ফুল, স্টেইট বল সোজা লাগে বাবর আজমের প্যাডে। এলবিডব্লিউর আবেদন করেন অর্শদীপ, আম্পায়ার মারাইস এরাসমাস আঙুল তুলে দেন। রিভিউ নেন বাবর, কিন্তু সিদ্ধান্ত পাল্টাতে পারেননি পাকিস্তান অধিনায়ক। গোল্ডেন ডাক মেরে বিদায় নিলেন বাবর।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit