মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ।

বঙ্গোপসাগরের নিম্নচাপ মধ্যরাতে রূপ নেবে ঘূর্ণিঝড় ‘সিত্রাংয়ে’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি রোববার মধ্যরাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে রূপ নেবে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন।

রোববার (২৩ অক্টোবর) তিনি বলেন, ‘নিম্নচাপটি ইতোমধ্যেই গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এটি আজ মাঝরাতের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামীকাল (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে এটি আরও শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ধেয়ে আসবে। ঘূর্ণিঝড়টি ২৫ অক্টোবর ভোরের মধ্যে উপকূলে আঘাত হানবে।’

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি রোববার মধ্যরাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে রূপ নেবে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ‘ঘূর্ণিঝড়টি বরিশাল ও সন্দ্বীপের মাঝামাঝি দিয়ে যাবে। বাংলাদেশের পুরো উপকূলীয় এলাকায় এর প্রভাব বিস্তার করবে। ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর সিত্রাং ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বাংলাদেশের উপকূলে আঘাত হানবে। আমরা ইতোমধ্যেই সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছি।’

আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপ আকারে আজ সকাল ৯টায় (অক্ষাংশ ১৫.৫ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৮৯.২ ডিগ্রি পূর্ব) পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

তিনি বলেন, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে।

মনোয়ার হোসেন জানান, ঘূর্ণিঝড়ের ফলে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। ঢাকায় উত্তর/উত্তর-পূর্বদিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত বাতাসের গতি বাড়বে। যা অস্থায়ীভাবে দমকায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামী ৭২ ঘণ্টায় সারা দেশে আবহাওয়ার পরিস্থিতির অবনতি হতে পারে।

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit