মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ।

নোয়াখালীতে অর্ধশতাধিক ভারতীয় মোবাইলসহ যুবক আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৮৮ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে অর্ধশতাধিক বিভিন্ন ব্যান্ডের ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইলসহ এক যুবক কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।আটককৃত মো.সাফায়েত হোসেন (৩৩) সেনবাগ উপজেলার এয়ারপুর গ্রামের রফিক উল্যার ছেলে।  রোববার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের বেচু মিয়ার দোকান এলাকার নোয়াখালী টু কুমিল্লা সড়কের উপর থেকে তাকে আটক করা হয়। পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার একলাশপুর ইউনিয়নের বেচু মিয়ার দোকান এলাকার সড়কে অভিযান চালায়। ওই সময় একজন সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশী করে ৫০টি ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের চোরাই অ্যান্ড্রয়েট মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক জানায়, মোবাইলগুলো সে পার্শ্ববর্তী দেশ ভারতের চোরাই বাজার থেকে কিনে এনে বাংলাদেশে বিক্রি করতে এনেছেন।নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামির দেয়া তথ্যাদি যাচাই বাছাই চলছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit