রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

জ্যাকুলিনের স্বস্তি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৯৭৮ Time View

বিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন জ্যাকুলিন ফার্নান্দেজ কয়েক মাস ধরে বেশ আলোচনায়। তার অভিনয় নিয়ে নয়, ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আগ্রহী দর্শক-সমালোচকরা। 
ভারতের ধনকুবের সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতা জ্যাকুলিনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। সপ্তাহে কয়েকবার তাকে আদালত ও তদন্ত সংস্থার কাছে যেতে হচ্ছে। ২০০ কোটি রুপি আর্থিক তছরুপের মামলায় তার ইমেজ প্রশ্নের মুখে পড়েছে।

তবে কয়েক মাস পর জ্যাকুলিন কিছুটা হাফ ছেড়ে বাঁচলেন। আপাতত ১০ নভেম্বর পর্যন্ত তাকে আদালতে যেতে হবে না।

শনিবার জ্যাকুলিনের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। 

পাতিয়ালা হাউস কোর্ট শনিবার সুকেশ চন্দ্রশেখর সম্পর্কিত আর্থিক কেলেঙ্কারিতে জ্যাকুলিনের জামিনের মেয়াদ বাড়িয়েছে। 

পাশাপাশি এদিন আদালত ইডিকে নির্দেশ দিয়েছে এই মামলার চার্জশিট এবং অন্য সব জরুরি তথ্য যেন অভিযুক্তদের আইনজীবীদের হাতে তুলে দেওয়া হয়। এদিন অভিনেত্রীর জামিনের আবেদন শোনার কথা ছিল আদালতের। আইনজীবী প্রশান্ত পাতিলের সঙ্গে আদালতে পৌঁছেছিলেন। জ্যাকুলিনের জামিনের আবেদন নিয়ে ইডির জবাব জানতে চেয়েছে কোর্ট, পাশাপাশি অভিনেত্রীর অন্তবর্তী জামিন মঞ্জুর করেছে। গতবার অন্তর্বর্তী জামিনের জন্য ৫০,০০০ টাকা জমা রাখতে হয়েছিল জ্যাকুলিনকে।

এদিকে দিল্লির অর্থনৈতিক তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে, জ্যাকুলিন ভারত ছেড়ে যেতে চেয়েছিলেন। কী কারণে বিদেশ যাবেন সেটির যথাযথ কারণও তিনি দিতে পারেননি।

ইডির দাবি, কারাবন্দি সুকেশ চন্দ্রশেখরের থেকে লাভবান হয়েছেন জ্যাকুলিন। সুকেশ চন্দ্রশেখরের কালিমালিপ্ত অতীতের কথা জেনেও শুধু টাকার লোভের তার সঙ্গে ঘনিষ্ঠ হন অভিনেত্রী। 

যদিও সব অভিযোগ উড়িয়ে জ্যাকুলিনের দাবি, তিনি নিজেই প্রতারণার শিকার। সুকেশ চন্দ্রশেখর এবং তার সহযোগীদের অপরাধমূলক কাজের ফল ভুগতে হচ্ছে তাকে। নিজেকে ‘পরিস্থিতির শিকার’ বলে উল্লেখ করেন জ্যাকলিন। 

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit