রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

এলজিইডি কর্মকর্তার ফেনসিডিল পানের ভিডিও ভাইরাল

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২২৫ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলা এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলামের প্রকাশ্যে ফেনসিডিল পান করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়িয়ে পড়েছে। এনিয়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে উপজেলা জুড়ে। গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, বদলগাছী উপজেলার এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম প্রকাশ্যে রাস্তার উপর মোটরসাইকেলে বসে ফেনসিডিল পান করছেন। সেখানে জনৈক মাদক কারবারি উজ্জল হোসেনকে দেখা যায় সাইফুল ইসলামকে ফেনসিডিল সরবরাহ করতে।

কিছুক্ষণ পরে ওই মাদক কারবারিকে পকেট থেকে টাকা বের করে মূল্য পরিশোধ করতে দেখা যায় সাইফুল ইসলামকে। এ বিষয়ে অভিযুক্ত এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে নানাভাবে প্রতিবেদকে ম্যানেজ করার চেষ্টা করেন। বদলগাছী উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মোখলেছুর রহমানের সঙ্গে মুঠোফনে যোগাযোগ করা হলে তিনি আগেই জানতে চান কোন বিষয়ে আপনি কথা বলতে চাচ্ছেন।

সাইফুল ইসলামের মাদক গ্রহণের বিষয়টি জানার পর তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না বলে ফোন রেখে দেন। এ বিষয়ে নওগাঁ এল.জি.ইডি’র নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদের সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি গত বৃহস্পতিবারই তার নজরে এসেছে। সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম ঘটনাটি খতিয়ে দেখে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit