মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

দেশের গণ্ডি পেরিয়ে নারী উদ্যোক্তাদের অবদান বিদেশেও : স্পিকার

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও নারী উদ্যোক্তারা অবদান রাখছেন। এই নারীরা আগেই জাতীয় অর্থনীতিতে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চলেও অনুকূল পরিবেশ তৈরি করার কারণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা হিসেবে নারীদের দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত হয়েছে।

আজ শনিবার রাজধানীর বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মাল্টিপারপাস হলে জাতীয় নারী উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) ও নাসিব নারী উদ্যোক্তা কাউন্সিল আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন নাসিব সভাপতি মির্জা নূরুল গণী শোভন। সম্মেলনে বক্তৃতা করেন সংসদ সদস্য নাজমা আক্তার, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজ, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিআইনেন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান প্রমুখ।

সম্মেলনে স্পিকার বলেন, বিশ্বে অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। এ উন্নয়নের অনেকগুলো কারণের মাঝে বাংলাদেশের তৃণমূল নারীদের অর্থনৈতিক মতায়নকে একটি কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশ্বের খ্যাতমান অর্থনীতিবিদগণ। বাংলাদেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি যখন একটি জাতীয় চ্যালেঞ্জ, তখন দেশের ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তারা এই চ্যালেঞ্জ মোকাবেলার অগ্রযাত্রী।

বর্তমান পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজন যুগোপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে ড. শিরীন শারমিন বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক অভীষ্ট লক্ষ্য অর্জনে নারীর ক্ষমতায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। সরকারঘোষিত জাতীয় শিল্পনীতি ও এসএমই নীতিমালার ফলে বাংলাদেশে নারী উদ্যোক্তাদের দ্রুত বিকাশ ত্বরান্বিত হয়েছে। এ ক্ষেত্রে নাসিব সারা বাংলাদেশের নারী উদ্যোক্তাদের সংগঠিত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে উল্লেখ করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit