রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

শাজাহান খানের সিনেমা থেকে সরে দাঁড়ালেন ‘ন ডরাই’ অভিনেত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১০৫ Time View

বিনোদন ডেস্ক : সাবেক নৌপরিবহণমন্ত্রী এবং শ্রমিক নেতা শাজাহান খানের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’। সিনেমায় অভিনয় করছেন হালের আলোচিত নায়ক নিরব। তার বিপরীতে থাকার কথা ছিল ‘ন ডরাই’ খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের। গত ৯ অক্টোবর চুক্তিবদ্ধ হন এ অভিনেত্রী। কিন্তু বৃহস্পতিবার সিনেমার সংবাদ সম্মেলনে নিরবকে দেখা গেলেও উপস্থিত ছিলেন না সুনেরাহ। 

পরে জানা গেল সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন এ অভিনেত্রী। কেন সড়ে দাঁড়ালেন? এ প্রশ্নে গণমাধ্যমকে সুনেরাহ বলেন, ‘আমাকে যে গল্প পাঠানো হয় সেটা পড়ার পর পরিচালকের সঙ্গে আমার চরিত্রের লাইনআপে পরিবর্তন আনার বিষয়ে কথা হয়। পরে যেটা পাঠিয়েছে সেটাও আমার পছন্দ হয়নি। সেটা নিয়েই কিছুটা গড়মিল অবস্থা তৈরি হয়েছে। পরিচালক একটু ভালোভাবে বললে হয়তো অভিনয় করা হতো। কিন্তু তিনি আমার সঙ্গে ভালো আচরণ করেননি। রূঢ় ভাষায় বলেছেন আমাকে সিনেমাটি করতেই হবে। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি এটি করব না’।

সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করছেন খ ম খুরশেদ।  সুনেরাহের এমন অভিযোগের ভিত্তিতে পরিচালক খ ম খুরশেদের বক্তব্য নেওয়া যায়নি। উল্লেখ্য, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ন ডরাই’ সিনেমাতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার জেতেন সুনেরাহ। অনেকদিন ধরেই ফ্যাশন মিডিয়ায় কাজ করছেন তিনি।  তবে অভিনয়ের প্রতি বিশেষ ঝোঁক রয়েছে তার। 

প্রসঙ্গত, ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’। ছবিটি ৬০ লাখ টাকা পেয়েছে অনুদান হিসেবে। এর কাহিনিকার আওয়ামী লীগ নেতা শাজাহান খান এমপি।  এতে প্রধান চমক নন্দিত অভিনেতা ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।  প্রথমবার একজন রাজাকারের চরিত্রে কাজ করতে যাচ্ছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit