রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

জেদ্দায় কনসার্ট করবেন মমতাজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১৫৮ Time View

বিনোদন ডেস্ক : রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, দেশীয় প্রযুক্তিতেই সচল করা হবে সব কয়টি ডেমু। ডেমুগুলো সচল করতে কোনো অবস্থাতেই চীন কিংবা ভিনদেশি প্রকৌশলী অথবা প্রতিষ্ঠানের দ্বারস্থ হওয়া লাগবে না। আমাদের রেলেই দক্ষ প্রকৌশলী ও জনবল রয়েছে। ইতোমধ্যে আমরা অচল ডেমু দেশীয় প্রযুক্তিতেই সচল করেছি। আরও ১৪টি ডেমু দেশীয় প্রযুক্তিতেই সচল করা হবে। 

বৃহস্পতিবার মন্ত্রণালয় এবং রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মাঠপর্যায়ের প্রকৌশলীদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।  

মন্ত্রী বলেন, সচল ডেমু বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন করছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কারিগরদের উৎসাহ প্রদান করতে হবে। প্রায় ৬০০ কোটি টাকার ডেমু অচল পড়ে থাকতে পারে না। 

বৈঠকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সব কয়টি ডেমু সচলের নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কমিটি ডেমুভিত্তিক কন্ডিশন রিপোর্ট তৈরি ও বিভিন্ন মেয়াদে মেরামতের জন্য পূণার্ঙ্গ প্রস্তাব উত্থাপন করবে। 

সভায় দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ডেমু সচল করার ইতিবৃত্ত ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মঞ্জুর উল আলম চৌধুরী। কারিগরি দিক তুলে ধরে দেশীয় সাশ্রয়ী প্রযুক্তির বিষয়টি তুলে ধরেন প্রকৌশলী আসাদুজ্জামান। মন্ত্রী সব বিষয় অবগত হয়ে এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে পর্যায়ক্রমে সব ডেমু সচল করার নির্দেশনা দেন। 

সভায় রেল সচিব ড. হুমায়ুন কবীর, রেলওয়ে মহাপরিচালক ডিএন মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল আহসান, পূবাঞ্চল রেলের জিএম জাহাঙ্গীর হোসেন, পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অসিমা/২১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit