শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

যুক্তরাজ্যে লাগামহীন বাড়ছে খাদ্যপণ্যের দাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে দিন দিন বেড়ে যাচ্ছে খাদ্যপণ্যের দাম। ১৯৮০ সালের পর দেশটিতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে খাবারের মূল্য। মূলত লিজ ট্রাসের সরকার কর কমানোর ঘোষণা দিলে বাজারে এই অস্থিরতা দেখা যায়।

মূল্যস্ফীতি ৪০ বছরের মধ্যে পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে। ব্রিটেনের নাগরিকদের জীবনযাত্রায় এটিকে বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, বার্ষিকভিত্তিতে সেপ্টেম্বরে ভোক্তা মূল্যসূচক বেড়েছে ১০ দশমিক ১ শতাংশ। একই সময়ে খাদ্য পণ্যের দাম বেড়েছে ১৪ দশমিক ৬ শতাংশ।

প্রবাসী এক বাংলাদেশি বলেন, গ্যাস বিল, ইলেক্ট্রিক বিল সবকিছুর দাম বাড়ছে। নতুন সরকার এসে বলেছিল কমাবে কিন্তু পরে তারা আর পরিবর্তন করেনি। আরেকজন বলেন, বর্তমানে যুক্তরাজ্যের যে পরিস্থিতি, সব কিছুর মূল্য এতো বৃদ্ধি পেয়েছে, আমাদের মেনে নেয়া অনেক কষ্টকর। আশা করি, ব্রিটেনের রাজনৈতিক মহল এটি বিবেচনা করবে।

দেশটির অর্থমন্ত্রী জেরেমি হান্ট জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে প্রাথমিকভাবে সবচেয়ে দুর্বলদের অগ্রাধিকার দেয়া হবে। একইসঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি অর্জনে কাজ করা হবে বলেও জানান হান্ট।

বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিটেন। সেইসঙ্গে করোনা পরবর্তী সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা ও যোগানে ঘাটতি এবং শ্রমিক সংকটের কারণে নাগরিকদের জীবনযাত্রার খরচ বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

কিউএনবি/অসিমা/২১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit